ডলারের সরবরাহ বেড়ে যাওয়ার প্রভাব বাজারে

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৫:৩৩ পিএম

সরকারের নানামুখী তৎপরতায় গত দুইদিন কমতে শুরু করেছে জিনিসপত্রের দাম। তিন সপ্তাহ আগের ১২৫ টাকা কেজি পেঁয়াজ এখন ৫০ টাকায় নেমেছে। কোথাও কোথায়ও প্রতি কেজি মাংস পাওয়া যাচ্ছে ৬০০ টাকার নিচে।

বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের একাধিক পদক্ষেপের কারণে বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের সরবরাহ কিছুটা বেড়েছে বলেই সেই প্রভাব বাজারে দৃশ্যমান। আগামী কয়েকদিনে পরিস্থিতি ভালোর দিকে যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, চলমান রমজান মাস ও আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে পরিবার-পরিজনদের কাছে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন প্রবাসীরা। তাতে বাজারে ডলারের সরবরাহ আরও বেড়ে যাবে।

ঈদ সামনে রেখে ডলারের সরবরাহ আরও বাড়ার প্রত্যাশা করছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে আগামীতে ডলারের দাম আরও কমার আশা করা হচ্ছে। অনেকদিন নানামুখী চাপে এলসি বন্ধ থাকলেও ডলারের সরবরাহ বাড়ায় ব্যাংকগুলোও এখন এলসি খুলতে আগ্রহ দেখাচ্ছে।

এদিকে আমদানি এরমধ্যেই বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত ফেব্রুয়ারি মাসে আগের বছরের একই সময়ে তুলনায় আমদানি বেড়েছে ১ দশমিক ৫২ শতাংশ। এর ফলে আমদানি করা পণ্যের দামও ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে।

গত কয়েক মাস প্রবাসী আয় টানা বাড়ছে উল্লেখ করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘রপ্তানি আয়েও ভালো প্রবৃদ্ধি হচ্ছে। আবার আমদানি ব্যয়ও কমে গেছে। এসব কারণে সাম্প্রতিক সময়ে ডলার সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত ২০ ফেব্রুয়ারি দিনের শুরুতে ব্যাংকগুলোতে ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রার নিট পজিশন ছিলা ৩১২ মিলিয়ন ডলার। সেটা বেড়ে গত ১৪ মার্চ বুধবার ৭০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ‘ডলার সংকট ধীরে ধীরে কেটে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া নানা পদক্ষেপের একটা প্রভাব এখন বাজারে পড়ছে। ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ বেড়ে যাওয়ার কারণে দাম কমছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, এর পাশাপাশি ঘরে রাখা ডলার ব্যাংকে ফিরতে শুরু করেছে, প্রবাসী আয়ে গতি এবং রপ্তানি আয়ের ইতিবাচক প্রবণতাকে এর মূল কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এক্ষেত্রে ডলার সাশ্রয়ে বাংলাদেশ ব্যাংকের নেওয়া বিভিন্ন পদক্ষেপও ভূমিকা রেখেছে বলে মনে করেন তারা।

এআরএস
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডিজিটাল লেনদেনের ব্যয় কমানো এবং দেশকে নগদ লেনদেননির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে বাংলা কিউআর লেনদেনে আন্তঃবিনিময় পুনর্ভরণ মাশুল (আইআরএফ) শূন্য শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর