বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৬:১২ পিএম

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সাধারণ মানুষের জীবিকা সুরক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে জরুরি সহায়তা হিসেবে প্রায় ১১০ কোটি বা এক দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা) দিচ্ছে বিশ্বব্যাংক। 

শুক্রবার (২৬ জুন) দুটি আলাদা প্রকল্পের আওতায় এই বিশাল অঙ্কের অর্থায়নের অনুমোদন দেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে খাদ্য, সার ও জ্বালানির দাম যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি সরবরাহেও বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে সীমিত আর্থিক সক্ষমতার কারণে বাংলাদেশের ক্ষুদ্র কৃষক, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ ও ভুটানের জন্য নিযুক্ত বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসমে এই সহায়তা প্রসঙ্গে বলেন, এই অর্থায়নের মাধ্যমে মূলত ধান উৎপাদনের জন্য প্রয়োজনীয় সারের সরবরাহ নিশ্চিত করা, মানুষের জীবিকা ও কর্মসংস্থান রক্ষা এবং জরুরি জনসেবা অব্যাহত রাখতে বড় ধরনের সহায়তা মিলবে।

অনুমোদিত অর্থের মধ্যে ‘ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্ট’-এর আওতায় ৩০ কোটি ডলার (প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা) দেওয়া হবে। এই অর্থ দিয়ে ২০২৬ সালের জুলাই-অক্টোবরের আমন মৌসুম এবং ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত বোরো মৌসুমে প্রয়োজনীয় সার আমদানিতে সরাসরি সহায়তা করা হবে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের মোট সারের চাহিদার ৮৫ শতাংশের বেশি আমদানির ওপর নির্ভরশীল। এই নতুন প্রকল্পের আওতায় ৬ লাখ মেট্রিক টন গুরুত্বপূর্ণ সার আমদানির অর্থায়ন করা হবে, যার অর্ধেকই ইউরিয়া। এর ফলে দেশের প্রায় ১৪ লাখ হেক্টর জমিতে ক্ষুদ্র কৃষকদের ধান উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে।

প্রকল্পটির টাস্ক টিম লিডার ও বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ সুলেমান কৌলিবালি জানান, দেশের মোট ধান উৎপাদনের প্রায় ৯০ শতাংশই আসে আমন ও বোরো মৌসুম থেকে। এ ছাড়া দেশের প্রায় অর্ধেক মানুষ জীবিকার জন্য কৃষির ওপর নির্ভরশীল। ফলে সারের সরবরাহ ব্যাহত হলে তা শুধু খাদ্য নিরাপত্তাই নয়, কর্মসংস্থান ও সামগ্রিক দারিদ্র্য পরিস্থিতির ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।

অন্যদিকে, ‘কনটিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্ট’-এর আওতায় ৭১ কোটি ৩০ লাখ ডলার (প্রায় ৮ হাজার ৫৫৬ কোটি টাকা) দেওয়া হবে। এ অর্থ অত্যন্ত দ্রুত গতিতে ছাড় করা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবার, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নগদ সহায়তা ও জীবিকা পুনরুদ্ধার কর্মসূচিতে ব্যয় করা হবে। পাশাপাশি খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, বিদ্যুৎ ও পানি সরবরাহের মতো জরুরি সেবা সচল রাখতে জ্বালানি খাতে এই অর্থ ব্যয় করা হবে। প্রকল্পটির অর্থ আগামী ৩০ জুনের মধ্যে পুরোপুরি ছাড় করা হবে।

বিশ্বব্যাংকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ লেসলি জিন ইউ করদেরো বলেন, বিদ্যমান প্রকল্পগুলোর অব্যবহৃত অর্থ পুনর্বিন্যাসের (রিস্ট্রাকচারিং) মাধ্যমে এই জরুরি সহায়তা দেওয়া হচ্ছে। এটি দ্রুত অর্থপ্রাপ্তির বড় সুযোগ তৈরি করবে, যার ফলে সাধারণ মানুষ, ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মসংস্থানকে বর্তমান অর্থনৈতিক ধাক্কা থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে।

একাত্তর/এসি
বাংলাদেশ সরকারের অগ্রাধিকার খাতগুলোতে বড় আকারের কর্মসংস্থান সৃষ্টি ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক।
চলতি অর্থবছরে দেশে ৪ দশমিক ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হবে।  সবশেষ অর্থনৈতিক প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। 
অটোমেশনের জন্য এবার বিশ্বব্যাংকের সহযোগিতায় এক হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানের আর্থিক সহায়তার ওপর বাংলাদেশ আর নির্ভর করেনা বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। 
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
বার্সেলোনায় থাকার সময় যাঁর পরিচয় ছিল ‘ইনজুরি-প্রোন’ (সহজেই চোটে পড়া) আর খামখেয়ালী এক শৃঙ্খলহীন খেলোয়াড়, সেই উসমান দেম্বেলে গেলো বছর স্প্যানিশ সেনসেশন লামিন ইয়ামালকে পেছনে ফেলে জিতে নিয়েছেন ফুটবলের...
নরওয়ের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উসমান দেম্বেলে যে টর্নেডো হ্যাটট্রিক করেছেন, তা ইতিমধ্যেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসের পাতায় অমর হয়ে গেছে। বর্তমান ব্যালন ডি'অর জয়ী এই ফরাসি ফরোয়ার্ড...
‘লিও বদলি হিসেবে খেলবে’ জর্ডান ম্যাচের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির এই একটি মাত্র বাক্য ওলটপালট করে দিয়েছে গত ২০ বছরের এক অনন্য মহাকাব্যিক রেকর্ড। রোববার সকালে জর্ডানের বিপক্ষে যখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর