কাজী শাহেদ আহমেদের জীবনাবসান

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১১:২৪ পিএম

এক সময়ের সাড়া জাগানো পত্রিকা দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদ মারা গেছেন। 

রোববার  সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ৮৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট এই ব্যবসায়ী। তার মেজো ছেলে কাজী আনিস আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাজী শাহেদ আহমেদ ১৯৪০ সালের ৭ নভেম্বর যশোরে জন্মগ্রহণ করেন। 

১৯৭৯ সালে ‘জেমকন গ্রুপ’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার ব্যবসায়ী জীবন শুরু। ‘খবরের কাগজ’ ও ‘আজকের কাগজ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন তিনি। কাজী শাহেদ আহমেদের লেখা কয়েকটি বইও প্রকাশিত হয়েছে। 

কাজী শাহেদ আহমেদের তিন সন্তানের মধ্যে বড় ছেলে কাজী নাবিল আহমেদ আওয়ামী লীগের সংসদ সদস্য। একই সঙ্গে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি।

মেজ ছেলে কাজী আনিস আহমেদ খ্যাতিমান লেখক ও ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন, অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন এবং সাহিত্য পত্রিকা বেঙ্গল লাইটস এর প্রকাশক। ছোট ছেলে কাজী ইনাম আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক।

কাজী শাহেদ মীনা বাজার এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবেরও উদ্যোক্তা।

তার প্রবন্ধগ্রন্থ ‘ঘরে আগুন লেগেছে’ প্রকাশিত হয় ১৯৯৫ সালে। ২০১৩ সালে তাঁর তেয়াত্তর বছর বয়সে প্রথম উপন্যাস ‘ভৈরব’ প্রকাশিত হয়। আত্মজীবনী ‘জীবনের শিলালিপি’ প্রকাশিত হয় ২০১৪ সালে। একই বছর প্রকাশিত হয় উপন্যাস ‘পাশা’।

২০১৭ সালে প্রকাশিত হয় উপন্যাস ‘দাঁতে কাটা পেনসিল’। ২০১৮ সালে প্রকাশিত হয় উপন্যাস ‘অপেক্ষা’। ইংরেজিতে অনূদিত হয়েছে ‘ভৈরব’ এবং প্রকাশের অপেক্ষায় আছে আত্মজীবনীর ইংরেজি অনুবাদ ছাড়াও কয়েকটি বই। 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার জোহরের নামাজের পর ধানমণ্ডি ৭ নম্বর সেগকের মসজিদে এবং আছরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে কাজী শাহেদ আহমেদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। 

একাত্তর/এআর
‘নতুন ধরন, নতুন ধারণা’—এই স্লোগানে যাত্রা শুরু করেছে নতুন জাতীয় দৈনিক ‘আগামীর সময়’। 
সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার সকাল...
সাংবাদিক, কলামিস্ট ও বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব মো. শাখাওয়াত হোসেন দৈনিক আমাদের সময়ের সম্পাদকের দায়িত্ব নিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি আবু সাঈদ খানের স্থলাভিষিক্ত হলেন।
এবার দৈনিক যায়যায়দিন পত্রিকার ‘ডিক্লারেশন’ (প্রকাশনার অনুমতি) পেয়েছেন পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমান। ১৮ বছর পর পত্রিকাটি ফিরে পেলেন তিনি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর