২৪ ঘণ্টায় ২২৮০৫ গাড়ি থেকে টোল আদায় সাড়ে ১৮ লাখ টাকা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৫ পিএম

উদ্বোধনের পর যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। রোববার এই সড়ক দিয়ে যান চলাচল করেছে মোট ২২ হাজার ৮০৫টি। তার মধ্যে ৯০ শতাংশই ছিল প্রাইভেট কার। আর এ থেকে টোল আদায় হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা।

সোমবার সকালে এসব তথ্য জানিয়েছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার।

তিনি জানান, প্রথম দিনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাওলা থেকে বনানী-মহাখালী হয়ে ফার্মগেট পর্যন্ত চলাচল করা গাড়ির সংখ্যাই ১২ হাজার ২৪২টি। এছাড়াও কুড়িল থেকে বনানী হয়ে ফার্মগেটে গেছে দুই হাজার ৪২৫টি, বনানী থেকে কুড়িল হয়ে কাওলা গেছে দুই হাজার ৮৯২টি এবং ফার্মগেট থেকে মহাখালী-বনানী-কুড়িল হয়ে কাওলা পাঁচ হাজার ২৪৬টি যানবাহন।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে  এ উড়াল পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার সকাল ছয়টা থেকে সড়কটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়।

উড়াল সড়কের টোল নির্ধারণ করে কয়েকদিন আগে প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ। এ টোল শুধু প্রথম ফেজের জন্য প্রযোজ্য হবে। এ অংশ ব্যবহারের জন্য যানবাহনগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে টোল দিতে হবে। সর্বনিম্ন টোল ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

একাত্তর/এসি
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যায় বাড়ছে। নকশায় পরিবর্তন, পানি-বিদ্যুৎ ও গ্যাস লাইন স্থানান্তরের কারণে এই খরচ বাড়ছে বলে জানিয়েছেন প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম। এসব কারণে নির্ধারিত সময়ে...
৯ মাস বন্ধ থাকার পর ডিসেম্বরে আবারও শুরু হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার কারণে টানা ২৪ দিন বন্ধ থাকার পর আবারও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল নেওয়া শুরু হয়েছে। তবে বনানী ও মহাখালী টোলঘর পুড়ে যাওয়ায় আপাতত এই দুটি টোল প্লাজা...
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী নজিরবিহীন নৈরাজ্য ও তাণ্ডবে সবচেয়ে বড় ক্ষতিগুলো হয়েছে রাজধানী ঢাকায়। এসময় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুটি টোলঘরে আগুন, ভাঙচুর ও লোটপাট করা হয়েছে। এর মধ্যে ১৮...
উচ্চ শব্দের গান, সীসার ঘন ধোঁয়া, বিলাসবহুল গাড়ি, মাদক আর তরুণ-তরুণীদের ভিড়, সব মিলিয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসাটি রূপ...
পাঁচ দিনের আনন্দময় আর জমকালো পূজা-অর্চনা, ধূপ-ধুনোর মিষ্টি সুবাস আর ভক্তদের আনন্দ-উচ্ছ্বাসের মধুর সমাপনী ঘটল। বিষাদের সুর আর গঙ্গার নীল জলরাশিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ধরাধাম ছেড়ে কৈলাসে ফিরে...
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের হামলাজনিত সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নতি ঘটায় দীর্ঘ প্রতীক্ষার পর রাজধানী রিয়াদে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পতাকাবাহী...
পূজামণ্ডপ পাহারা দেওয়ার কথা, কিন্তু সেই নিরাপত্তাবেষ্টনী ছেড়ে হাতে মাইক তুলে নিয়ে গানের জলসায় মেতে উঠেছিলেন এক পুলিশ কর্মকর্তা! তবে সেই গানের সুরই শেষ পর্যন্ত তাঁর জন্য কাল হয়ে দাঁড়াল। অন ডিউটিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর