আবারো টোল নেওয়া শুরু এলিভেটেড এক্সপ্রেসওয়েতে

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৭:১৭ পিএম

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার কারণে টানা ২৪ দিন বন্ধ থাকার পর আবারও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল নেওয়া শুরু হয়েছে। তবে বনানী ও মহাখালী টোলঘর পুড়ে যাওয়ায় আপাতত এই দুটি টোল প্লাজা বন্ধ থাকবে।

রোববার বিকাল ৩টা থেকে এই টোল নেওয়া শুরু হয়েছে।

ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেডের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের ব্যবস্থাপক হাসিব হাসান খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাতে বনানী ও ১৯ জুলাই বিকালে মহাখালী টোলঘরে লুটপাট ও আগুন দেওয়া হয়।

টোলঘর থেকে দুর্বৃত্তরা এসি, কম্পিউটার, ক্যামেরা নিয়ে যায়। পরে আগুন লাগিয়ে দিলে টোল বুথ, ছাউনি, সিস্টেম সম্পূর্ণ পুড়ে যায়। এই ঘটনার পর এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আগুনে আনুমানিক ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেড।

এদিকে ৫ আগস্ট রাজনিতক পটপরিবর্তনের বিকেল থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অটোরিকশা, মোটরসাইকেল, সিএনজিচালিত যানবাহন চলাচল শুরু করে। এই বাহনগুলোর এক্সপ্রেসওয়েতে চলাচলে বিধিনিষেধ রয়েছে। অনেকে সেদিন হেঁটেও ঘুরেছেন এক্সপ্রেসওয়ে। বিক্রি হয়েছে চটপটি-ফুচকাও-ঝালমুড়ি থেকে শুরু করে নানা পথখাবার।

কেএসএইচ
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যায় বাড়ছে। নকশায় পরিবর্তন, পানি-বিদ্যুৎ ও গ্যাস লাইন স্থানান্তরের কারণে এই খরচ বাড়ছে বলে জানিয়েছেন প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম। এসব কারণে নির্ধারিত সময়ে...
৯ মাস বন্ধ থাকার পর ডিসেম্বরে আবারও শুরু হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী নজিরবিহীন নৈরাজ্য ও তাণ্ডবে সবচেয়ে বড় ক্ষতিগুলো হয়েছে রাজধানী ঢাকায়। এসময় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুটি টোলঘরে আগুন, ভাঙচুর ও লোটপাট করা হয়েছে। এর মধ্যে ১৮...
এক্সপ্রেসওয়ে, হাইওয়ে, গুরুত্বপূর্ণ ব্রিজ, ফেরি ও রোডে চলাচলের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল আদায় না করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলে টোল নেওয়া কেন বেআইনি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর