আপাতত বন্ধ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৮:৩৯ পিএম

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী নজিরবিহীন নৈরাজ্য ও তাণ্ডবে সবচেয়ে বড় ক্ষতিগুলো হয়েছে রাজধানী ঢাকায়। এসময় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুটি টোলঘরে আগুন, ভাঙচুর ও লোটপাট করা হয়েছে। এর মধ্যে ১৮ জুলাই রাতে বনানী ও ১৯ জুলাই বিকেলে মহাখালী টোলঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়।

এ অবস্থায় নির্মাণ ও পরিচালনা প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেড এটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার এ তথ্য জানান এফডিইইর অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের ব্যবস্থাপক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান।

তিনি জানান, কারফিউ পুরোপুরি তুলে না নেওয়া পর্যন্ত উড়াল সড়কটি বন্ধ থাকবে। তবে কারফিউ উঠে গেলে বনানী ও মহাখালী ছাড়া বাকি অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

আগুনে পুড়ে যাওয়া দুটি টোলঘরের স্বয়ংক্রিয় পদ্ধতি ঠিক না করা পর্যন্ত অন্তত হাতে হাতে টোল নিয়ে চালু করা যায় কি না, সেটাও ভাবা হচ্ছে, যোগ করেন তিনি। 

হাসিব হাসান খান জানান, ১৮ জুলাই রাত পৌনে আটটায় শত শত লোক বনানী টোলঘরে হামলা চালিয়ৈ এসি, কম্পিউটার, ক্যামেরা খুলে নিয়ে যায়। আর কিছু লোক আগুন লাগিয়ে দেয়। আগুনে টোল বুথ, ছাউনি, সিস্টেম সম্পূর্ণ পুড়ে গেছে। আর ১৯ জুলাই বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাখালী টোলঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা। দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হয়েছে।

রাজধানীর বিমানবন্দরের কাছের কাওলা থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীতে গিয়ে শেষ হবে এই উড়ালসড়ক। পুরো উড়ালসড়কের দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। হাতিরঝিল-সংলগ্ন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) পর্যন্ত এক্সপ্রেসওয়ের নির্মাণ শেষ হয়েছে।

সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) বড় এই প্রকল্পে বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ডের একটি ও চীনের দুটি প্রতিষ্ঠান বিনিয়োগ ও নির্মাণকাজের মাধ্যমে অংশীদার।

২০০৯ সালে নেওয়া প্রকল্পটির আনুষ্ঠানিক নির্মাণকাজ শুরু হয় ২০২০ সালের পহেলা জানুয়ারি। ২০২৩ সারের দুই সেপ্টেম্বর কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার দূরত্ব অংশ উদ্বোধন করা হয়। গত ২০ মার্চ বিএফডিসি গেট-সংলগ্ন নামার র‍্যাম্প যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

একাত্তর/এসি
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যায় বাড়ছে। নকশায় পরিবর্তন, পানি-বিদ্যুৎ ও গ্যাস লাইন স্থানান্তরের কারণে এই খরচ বাড়ছে বলে জানিয়েছেন প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম। এসব কারণে নির্ধারিত সময়ে...
৯ মাস বন্ধ থাকার পর ডিসেম্বরে আবারও শুরু হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ।
রাজধানীর মিরপুর-১০ মেট্রো স্টেশন পুনরায় চালু হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় ভাঙচুর হওয়ায় স্টেশনটি জুলাই থেকে প্রায় তিন মাস বন্ধ ছিলো।
কোটা সংস্কার আন্দোলনের সময় গুলশানে শিক্ষার্থী নাইমুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার তরুণ নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু জামিন পেয়েছেন।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর