বাজার অস্থির, ৮০-১০০ টাকার নিচে মিলছে না কোন সবজি

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০২:০০ পিএম

কোন প্রচেষ্টায়ই বাজারে অস্থিরতা কমছে না। ৮০ থেকে ১০০ টাকার নিচে মিলছে না কোন সবজি। আলু, পেঁয়াজের দামও উর্দ্ধমুখী।  বাজারের আগুনে চরম ভোগান্তিতে পড়ছেন নিম্ন ও মধ্যবিত্তরা।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে আলু বিক্রি হচ্ছে পাইকারী ৪২ আর খুচরা বাজারে ৫০ টাকা কেজি দরে। পেঁয়াজের কেজি ১০০ টাকা।

ভোক্তার অভিযান, মন্ত্রীদের হাকডাকেও নিয়ন্ত্রণে আসছে না বাজারে, অস্থিরতা কমছে না। এই অস্থিরতায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

বাজার ঘুরে দেখা গেছে পটল, বেগুন, ঢ্যাঁড়শের দাম প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা করে আর শিমের কেজি ১৮০ টাকা। 

ক্রেতারা বলছেন, ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে আছেন তারা। যে যেভাবে পারছে দাম হাঁকাচ্ছে। এদিকে বিক্রেতারা বলছেন, বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে তাই বাজারে কাঁচা সবজির দাম বেশি।

শীতকালে বাজারে সাধারণত লাউ, মিষ্টি কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, দেশি পিঁয়াজ, ভারতীয় পিঁয়াজ, বেগুন, মুলা, লালশাক, পালংশাক, পটোল, ঢেঁড়স, বরবটি, ঝিঙা, পেঁপে, আলু, করলা, কচু, শসাসহ বিভিন্ন ধরনের সবজিতে ভরপুর থাকে। তবে এ বছর টানা বৃষ্টির কারণে সবজি উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে। যে কারণে বাজারে সবজি তুলনামূলক কম। তাই, সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরেই থাকছে শীতের সবজি।

সবজির দাম প্রসঙ্গে পাঁচতলা বাজারের সবজি বিক্রেতারা বলছেন, বাজারে সার কীটনাশকের দাম অনেক বেশি। তাছাড়া মজুরির দামও বেড়েছে। সবমিলিয়ে কৃষক পর্যায়েই এখন দামটা কিছুটা বেশি। সেটা যখন বিভিন্ন হাত ঘুরে আমাদের কাছে আসে, স্বাভাবিকভাবেই দামটা বেশি হওয়ার কথা।

একাত্তর/এআর
রাজধানীর বাজারে কাঁচা পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি ক্রেতাদের মধ্যে। বেড়েছে অন্যান্য জিনিসপত্রের দাম।
রাজধানীর বাজারগুলোতে সবজি, ডিম, মাংসসহ প্রায় সবগুলো পণ্যের দাম বেড়েছে। কোনো সবজি ৫০ টাকার নিচে নেই, ডিমের দাম বেড়ে হয়েছে প্রতি ডজন ১৪৪ টাকা, সোনালি মুরগি ৩১০ টাকা, পুরনো মিনিকেট চাল ৮৬ টাকা। তবে...
পণ্যের বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে পেঁয়াজ ও আলুর দাম কিছুটা কমেছে, অন্যদিকে ব্রয়লার মুরগির দাম বাড়তিই রয়ে গেছে।
বাজারের অতীতের সংস্কৃতির অবসান ঘটেনি। ভোক্তা অধিকার ও শিক্ষার্থীরা বাজার নজরদারি করতে এলে দাম এক রকম আর তারা চলে গেলেই ফিরে আসছে বাড়তি দাম।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর