মেট্রোরেলে টিকিট কাটতে হবে যেভাবে

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৪:২৯ পিএম

মেট্রোরেল! সবচেয়ে আধুনিক আর দ্রুতগতির গণপরিবহন ব্যবস্থা। শুধু গতিই নয়, মেট্রোরেলই একসঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছে দিতে পারে। এজন্য উন্নত বিশ্বে যাত্রী পরিবহনে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে মেট্রোরেল। এই আধুনিক পরিবহন ব্যবস্থায় প্রবেশ করেছে বাংলাদেশাও।

গেলো ২৮ ডিসেম্বর মেট্রোরেল যুগে প্রবেশ করে রাজধানীর পরিবহন ব্যবস্থা। প্রথমে চালু হয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল। আর শনিবার সেই মেট্রোরেলে আগারগাঁও পেরিয়ে বিস্তৃত হয়েছে বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ব্যস্ততম মতিঝিল এলাকা পর্যন্ত। এতে এই পরিবহনে যাত্রী চলাচল আরও বাড়বে। 

ধীরে ধীরে নগরবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠছে মেট্রোরেল। সেইসঙ্গে সর্বাধুনিক এইউ পরিবহন ব্যবস্থার প্রতি অভ্যস্ত নগরীর বাসিন্দারা। মেট্রোরেলে চলাচলের পুরো প্রক্রিয়াটিই দারুণ নিয়মের মধ্যে বাধা। টিকেট ছাড়া এ পরিবহনে ওঠা যায় না। সেই সঙ্গে আছে ওঠা-নামার নির্দিষ্ট নিয়ম ও নির্দেশিকা। 

মেট্রোরেলের প্রতিটা স্টেশনে এই দুই ধরনের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। স্টেশনের টিকিট কাউন্টারের কর্মীদের কাছ থেকে এবং টিকিট বিক্রয় মেশিনের মাধ্যমে এটি কাটা যাবে। টিকিট বিক্রির মেশিনের মাধ্যমে টিকিট কাটতে হলে যাত্রীকে প্রথমে মনিটরে বাংলা অথবা ইংরেজি অপশন নির্বাচন করতে হবে। 

সিঙ্গেল ও পারমানেন্ট জার্নির জন্য টিকিট নির্বাচন করতে হবে। এরপর আসবে গন্তব্যের তালিকা। কোন স্টেশনের কত ভাড়া সেই তালিকা দেওয়া থাকবে। সেখান থেকে যাত্রীকে তার গন্তব্যের স্টেশন নির্বাচন করতে হবে। তারপর কতটি টিকিট কাটবেন সেই অপশন আসবে।

সিঙ্গেল জার্নির জন্য একজন যাত্রী একবারের যাত্রায় পাঁচটির বেশি টিকিট কাটতে পারবেন না। এরপর ওকে বাটনে চাপ দিলেই মেশিন টাকা চাইবে। টাকা দিলেই টিকিট বেরিয়ে আসবে। মেশিনে সর্বনিম্ন ২০ টাকা আর সর্বোচ্চ এক হাজার টাকা প্রবেশ করানো যাবে।

আরবিএস  
রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করা এবং যানজট নিরসনে আগামী ছয় মাসের মধ্যে ‘বাস রুট রেশনালাইজেশন’ বা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস সেবা পূর্ণাঙ্গভাবে চালুর কঠোর নির্দেশ দিয়েছেন...
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খানের দেয়া কঠোর নির্দেশনার পর নির্ধারিত সময়ের আগেই পরিচ্ছন্ন রূপ ফিরে পেল রাজধানীর শেওড়াপাড়া থেকে মিরপুর-১০ এলাকা পর্যন্ত মেট্রোরেলের...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর