‘রাজনৈতিক সহিংসতা তৈরি করতেই পুলিশ, সাংবাদিকের উপর হামলা’

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৯:১৪ পিএম

রাজনৈতিক সমঝোতার সময় শেষ হয়ে যাচ্ছে। তাই সংলাপ বা যাই কিছু হোক না কেন, তা এখনই করার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। যাদের কারণে আজ বাংলাদেশের অর্থনীতির এ অবস্থা তাদের আগামী নির্বাচন থেকে ঝেড়ে ফেলারও পরামর্শ দিয়েছেন তারা। 

শনিবার এডিটরস গিল্ড আয়োজিত 'আবারও সংঘাতের পথে দেশ' শিরোনামে গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বিশিষ্টজনরা।

আলোচনায় বক্তারা বলেন, ২৮ তারিখের সংঘাতের পরিকল্পনা পূর্বপরিকল্পিত। পুলিশ সংঘাত এড়াতে চাইলেও রাজনৈতিক সহিংসতা তৈরি করতে বিচারপতির বাসভবনের সামনে হামলা এবং পুলিশ ও সাংবাদিকদের ওপর আঘাত হানা হয়েছে। দেশে নির্বাচন আসলেই রাজনৈতিক নেতারা কটূক্তি করেন যা নীতিবাচক প্রভাব তৈরি করে জনগণ ও নেতাকর্মীদের ওপর। তারা আন্দোলন বাঁচিয়ে রাখতে হরতাল ও অবরোধের মতো সহিংস আন্দোলন চালাতে কূটকৌশল অবলম্বন করেন। যার ফলে আক্রমণের শিকার হন সমাজের নানা শ্রেণি।  

আলোচকরা বলেন, হামলার মূলে ছিল জামায়াত। তাদের মৌখিকভাবে সমাবেশ করার অনুমতি দেবার কারণে তারা সহিংসতার সুযোগ পেয়েছে। 

রাজনৈতিক দলগুলো হরতাল এবং অবরোধের মাধ্যমে স্বার্থ হাসিল করতে চায় বলেও মত দেন বিশিষ্টজনরা।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, বিএনপির যারা নীতিনির্ধারক তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। তারা জামাত-বিএনপি গাঁটছড়াকে অবিচ্ছিন্ন রেখে সন্ত্রাসের পথে যাবে। আইএসআই এর নীলনকশা অনুযায়ী এখানে রাজনীতি হবে, নাকি তারা একটি স্বাধীন অবস্থান নেবে। একটা শক্তিশালী বিরোধীদল যদি না থাকে গণতন্ত্র কখনোই ফাংশন করতে পারবে না।

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের অর্থনীতিবিদ ও নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, এই সরকারের আশেপাশে যারা আছে, তাদেরকে নিয়েই কিন্তু অর্থনীতির এই অবস্থা। তাদের জন্যই আজকে ব্যাংকিং খাতের এই অবস্থা। প্রধানমন্ত্রীকে বিচার করতে হবে। উনাকেই এই সিদ্ধান্ত নিতে হবে। আমার আশপাশের লোকদের আমি ঝেড়ে ফেলতে পারবো কিনা। 

বৈঠকের সঞ্চালক এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু বলেন, সংলাপের সময় ক্রমেই কমে আসছে। যদিও বিভিন্ন জায়গা থেকে প্রথমবারের মতো সংলাপের আওয়াজ শোনা যাচ্ছে। অন্যদিকে বিএনপি হার্ড লাইনে চলে গেছে। তাকে ঠেলে দেয়া হয়েছে না স্বেচ্ছায় গেছে এটা তদন্তের ব্যাপার। একটা প্রতিযোগিতামূলক নির্বাচনের আকাঙ্ক্ষা বোধহয় সফল হতে যাচ্ছে না। 

তিনি আরও বলেন, নির্বাচন একটা প্রস্তুতির ব্যাপার। বিএনপি কোনোরকম প্রস্তুতিতে না গিয়ে, তারা নির্বাচনে না এসে নির্বাচনকে কলঙ্কিত করতে চাইবে বলে মনে হচ্ছে। যদিও মানুষ চায় একটি প্রতিযোগিতামূলক নির্বাচন।  

একাত্তর/আরবিএস  

বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর