সাংবাদিক পিটিয়ে নৌকার প্রার্থীর শোকজের হ্যাটট্রিক

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৫২ পিএম

কুমিল্লায় একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক ও ক্যামেরা পার্সনের ওপর হামলার ঘটনায় কুমিল্লা-৬ (সদর) আসনের নৌকার প্রার্থীকে শোকজ করা হয়েছে। এখন পর্যন্ত এই প্রার্থীকে তিনবার শোকজ করা হয়েছে। 

আগামী ২৪ ডিসেম্বর তাকে অথবা তার উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটি কুমিল্লা-৬ এর অস্থায়ী কার্যালয়ে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়। 

শুক্রবার (২২ ডিসেম্বর) কুমিল্লা-৬ সংসদীয় আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন ইকবাল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

শোকজের ওই নথিতে উল্লেখ করা হয়, 'গত ২০ ডিসেম্বর আপনার (এমপি বাহার) নির্বাচনী প্রচারণাকালে বেলা ১১ টার সময় কুমিল্লা নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের ফটকে আপনার নির্দেশে আপনার নেতাকর্মীরা পেশাগত দায়িত্ব পালনকালে একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক ও ক্যামেরা পার্সন সাইদুর রহমান সোহাগের ওপর হামলা করে মোবাইল ও লাইভ ডিভাইস ছিনিয়ে নিয়ে যান। 

আপনার পিএস ক্যামেরা পারসন সোহাগকে এলোপাতাড়ি মারধর করেন। আপনি সাংবাদিকদের দেখে “কোনো টিভির সাংবাদিক আমার কাভারেজে আসবে না" মর্মে তিক্ত মন্তব্য করেন। আপনি একাত্তর টিভির সাংবাদিকদের দেখে তেঁড়ে আসেন ও অকথ্য ভাষায় গালাগাল করেন।  আপনার, আপনার পিএস ও আপনার নেতাকর্মীদের অনুরুপ কার্যকলাপ নির্বাচনী প্রচারকালে উচ্ছৃঙ্খল আচরণের সামিল যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের পরিপন্থী। 

এতে আপনি, আপনার পিএস ও আপনার নেতাকর্মীরা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১১(ক) বিধির স্পষ্ট লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হয়।

এমতাবস্থায় আপনিসহ আপনার পিএস ও বর্ণিত ঘটনার সাথে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না সেই মর্মে আগামী ২৪ ডিসেম্বর বেলা ১২ টায় নির্বাচনী অনুসন্ধান কমিটি, কুমিল্লা-৬ এর অস্থায়ী কার্যালয় কুমিল্লা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল স্বয়ং অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশ দেওয়া গেল।'

উল্লেখ্য, ‌ছি‌নি‌য়ে নেয়া একাত্তর টে‌লি‌ভিশ‌নের লাইভ ডিভাইস ও মোবাইল এখ‌নো ফি‌রে পায়‌নি।

গত ২০ ডিসেম্বর কুমিল্লায় লাইভ সম্প্রচার প্রস্তুতির সময় একাত্তর টিভির প্রতি‌বেদক ও ক্যামেরা পার্সনের ওপর হামলা হয়। বুধবার বেলা ১১ টায় নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের ফটকে এ ঘটনা ঘটে। হামলার শিকার কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক ও ক্যামেরা পার্সন সাইদুর রহমান সোহাগ। 

এদি‌কে এর আগেও, কুমিল্লা-৬ (সদর) আসনের এই সংসদ সদস্যকে একদিনে দুইবার শোকজ করা হয়েছে। ১৮ ডিসেম্বর বিএনপি- জামায়াতের কোনও কর্মীকে নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে পাওয়া গেলে তাদের হাত-ঠ্যাং (পা) ভেঙে দেওয়ার নির্দেশ দেয়ার অভিযোগে একবার ও নগরীর ৩নম্বর ওয়ার্ডের কালিয়াজুরি পিটিআই স্কুল মাঠে উঠান বৈঠক করে আচরণবিধি লঙ্ঘন করায় একই দিনে দ্বিতীয়বার শোকজ করে নির্বাচন অনুসন্ধান কমিটি। 

এই পর্যন্ত তাকে তিনবার শোকজ করা হয়েছে।

এআর
‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫’-এর আলোকে ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে রোববার (৫ জুলাই) জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই...
ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে ছয়দিন আগে নিখোঁজ হওয়া শিশু দীন ইসলাম অবশেষে পরিবারের কাছে ফিরে এসেছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্যে 'বজলুর রহমান স্মৃতিপদক ২০২৫' যুগ্মভাবে জিতেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পার্থ সঞ্জয় এবং যমুনা টেলিভিশনের প্রতিবেদক আহমেদ রেজা।
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ ও সিওও শফিক আহমেদ এবং আলোকচিত্রী শহিদুল আলমসহ নিজ নিজ ক্ষেত্রে সফল ১২ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর