গ্যাস পাইপ ফেটে বিস্ফোরণ, দগ্ধ ১৪

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০২ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় গ্যাসের পাইপ ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার অন্তত ১৪ জন দগ্ধ হয়েছেন। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে ফতুল্লা কাশিপুর এলাকায় করনি এ্যাপারেলসে এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণের পরপরই দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- পলাশ কান্তি মন্ডল, জিতু, মুকুল, শান্ত, আমির মিয়া, মিঠুন বিশ্বাস, কামরুল, রুবেল, মনির, রিপন, শফিক, মেহেদী, জাকির, মাহবুব কাজি।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো: তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আমাদের এখানে ১৪ জন এসেছেন। বেশিরভাগ মাইনর বার্ন। একজনকে ভর্তি করা হতে পারে। তবে বর্তমানে আহতরা সবাই চিকিৎসাধীন রয়েছেন। তাদের পর্যবেক্ষণে রেখে পরবর্তী অবস্থা সম্পর্কে বলা যাবে।

আরবিএস
রাজধানীর রায়েরবাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
টঙ্গীর কেমিক্যাল অগ্নি দুর্ঘটনায় আহত ফায়ার সার্ভিস সদস্যদের উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুর থেকে ডা. চং এসআই জ্যাক ঢাকায় এসে পৌঁছেছেন। আহতরা বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আহত আরো দুই জনকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবার একসঙ্গেই বাড়ি ফিরলেন শিক্ষক ও ছাত্রী।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে আগুনের ঘটনায় মো: সোহাগ (২৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর