বদলে যাওয়ায় বাংলা বর্ষপঞ্জি অনুসারে এবারও বসন্ত উৎসব আর ভালোবাসা দিবস উদযাপিত হবে একই সঙ্গে। নতুন সংশোধিত বর্ষপঞ্জিতে পহেলা ফাল্গুন অর্থাৎ বসন্তের প্রথম দিনেই হচ্ছে ভালোবাসা দিবস। এ কারণে দিনটি দেশের টেকনাফ থেকে তেতুলিয়াকে বয়ে এসেছে উৎসবের আবহ।
পহেলা ফাগুন আর ভালবাসা দিবসকে রাঙ্গিয়ে তুলতে আকর্ষণীয় সাজে সেজেছে রাজধানী ও আশপাশের হোটেল, মোটেল, রিসোর্ট। লাঞ্চ-ডিনারে অফার ছাড়াও থাকছে রুম বুকিংয়ে ছাড়। কেউ আবার আয়োজন করেছে কনসার্ট ও গেমিংয়ের কালচারাল নাইট। আর দিবসটি উপলক্ষে ব্যবসাও বেড়েছে।

রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকাদে প্রবেশ করতেই লবিতে চোখে পড়বে একটি ‘লাভ ট্রি’। যেখানে পাতা লতার মতো ঝুলছে প্রিয়জনকে করা উইশ। মনের মাধুরি মিশিয়ে যে কেউ লিখে যেতে পারেন ভালবাসার মানুষের জন্য বার্তা। আর সবচেয়ে আকর্ষনিয় বার্তার জন্য থাকছে আকর্ষনীয় পুরস্কার।
শুধু তাই নয় গোলাপি রংয়ের ছটায় সেজেছে পুরো হোটেল। বড় টেডি বিয়ার কিংবা ফুলেল ফটোবুথ যে কাউকেই মুগ্ধ করবে। আর এতো সব কিছু উপভোগ করে কেউ যদি এখানে করে লাঞ্চ ডিনার তাদের জন্য থাকছে দেশ বিদেশে ভ্রমনের অফার। সপ্তাহজুড়েই প্রতিদিন ওয়েস্টিনে থাকবে ভিন্ন ভিন্ন আয়োজন।
প্রতিটি অনুষ্ঠানের আনন্দ বাড়াতে রয়েছে বিশেষ পুরস্কার এয়ার টিকেট এবং ডায়মন্ডের রিং। বুফে রেস্তোরাঁ ‘সিজনাল টেস্টস’ এ ভ্যালেন্টাইনস উপলক্ষে বিশেষ বুফে লাঞ্চের আয়োজন করা হবে। যার মূল্য জনপ্রতি সাড়ে চার হাজার টাকা। ডিনার বুফে আট হাজার ৯৯৯ টাকা।

তবে হোটেল শেরাটনের আয়োজনটা ভিন্ন, অনলাইনেই বার্তা লিখতে পারবেন প্রিয়জনকে সেখান থেকে বেছে নেয়া হবে কোন এক যুগলকে। যাদের দেয়া হবে বিশেষ ডিনারের অফার। হোটেলটির গার্ডেন কিচেনে সেদিন ভ্যালেন্টাইন স্পেশাল বুফে ব্রাঞ্চের আয়োজন করেছে যার মূল্য ১৪ হাজার ৫০০ টাকা।
শেরাটন ঢাকা ভ্যালেন্টাইন ক্যাম্পেইন, ‘লাভ ল্যান্ড’ ঘোষণা করেছে। ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি এই আয়োজনে হোটলটির সিগনেচার রেস্তোরাঁগুলোয় থিমযুক্ত খাবার পরিবেশন করা হবে। ১৪ ফেব্রুয়ারি সাড়ে তিন হাজার টাকায় যুগলদের জন্য ভ্যালেন্টাইন স্পেশাল হাই-টি এর আয়োজন করা হয়েছে।
ভালোবাসা দিবস উপলক্ষে পাঁচ তারকা হোটেল হলিডে ইন রোমান্টিক আবহে সাজিয়েছে নানা আয়োজন। অতিথিদের স্বাগত জানাতে ভ্যালেন্টাইন ড্রিংকস, গোলাপ ফুল ও চকলেট বক্স থাকছে। যুগলদের সময়কে আরও স্মরণীয় করতে থাকবে রোমান্টিক লাইভ মিউজিক ও ডিনার।

আর থাকছে এয়ার টিকিট, পাঁচ তারকা হোটেলে থাকাসহ লাইফস্টাইল–বিষয়ক নানা উপহার। হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে ১৪ হাজার ৯৯৯ টাকা থেকে শুরু হওয়া এক্সক্লুসিভ ‘রোমান্টিকেশন’ রুম প্যাকেজের সঙ্গে বিশেষ স্টাইলে ভ্যালেন্টাইনস ডে উদযাপন করার সুযোগ থাকছে। লাইভ মিউজিক আর রোমান্টিক পরিবেশে বিশেষ বারবিকিউ ডিনার উপভোগ করা যাবে এখানে।
পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে ভালোবাসা দিবসের বিশেষ ডিনার উপভোগ করতে পারবেন ৯ হাজার ৫০০ টাকায়। নির্দিষ্ট কার্ড হোল্ডারদের জন্য থাকছে একটির সঙ্গে আরেকটি বিনামূল্যে।
১৩ ফেব্রুয়ারি ডিনারের আয়োজনে 'কিস ব্লিস' মকটেল থাকছে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে। আর ভালোবাসা দিবসের বিশেষ ডিনার উপভোগ করতে পারবেন ৬ হাজার ৫০০ টাকায়। লাইভ বারবিকিউ ডিনারের আয়োজনও থাকবে এদিন। ১১ হাজার ৯৯৯ টাকা রুম প্যাকেজ থাকছে বিশেষ দিন উপলক্ষে।

ভালোবাসা দিবস উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে 'ভ্যালেন্টাইন অন দ্য স্কাইলাইন,' যেখানে গিটার আর মিষ্টি সুরের মূর্ছনায় সন্ধ্যা ছয়টা থেকে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা। বিশেষ দিবসের জাঁকজমক এই আয়োজনে সিগনেচার রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে কাপলদের জন্য থাকবে রোম্যান্টিক ক্যান্ডেল লাইট বুফে ডিনারের ব্যবস্থা।
এছাড়াও থাকছে যুগলদের স্বাগত জানাতে ভ্যালেন্টাইন স্পেশাল ড্রিংক ও হার্ট শেপ স্পেশাল কেক, তারই সাথে মোমবাতির আলোয় সংগীতশিল্পীর লাইভ মিউজিক উপভোগ করার সুযোগ। ভালোবাসার দিনটিকে স্মরণীয় করতে ফটোবুথ ছাড়াও থাকছে ৩৬০ ডিগ্রি ফটোবুথ। প্রিয় মানুষের সাথে সময় কাটাতে রিজেন্সি অফার করছে ১৪, ০১৪ টাকায় রুম প্যাকেজ। সাথে থাকছে ব্যুফে ব্রেকফাস্ট ও ব্যুফে ডিনার।
এমনই সব আয়োজনে ভরপুর রাজধানীর প্রায় সব হোটেল মোটেল রিসোর্ট। ভালবাসা দিবসের আগে সাত দিনের যে আয়োজন কেউ কেউ সেটিকে ঘিরেও রেখেছেন নানা ইভেন্ট। ফলে পুরো আয়োজনকে ঘিরে ব্যবসাও বেড়েছে কয়েকগুন। প্রিয়জনের জন্য আকাশের তারা যারা এনে দিতে চান, তারা খুজতে মহাকাশে না গিয়ে চাইলে যে কেউ চলে আসতে পারেন রাজধানীর পাঁচতারা হোটেলগুলোতে।
