একের পর এক রুফটপ রেস্তোরাঁয় অবাক হাইকোর্ট

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৯:৩৭ পিএম

রাজধানী ঢাকা মহানগরে যেভাবে একের পর এক রুফটপ রেস্তোরাঁ গড়ে তোলা হচ্ছে তাতে বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে ঢাকার আবাসিক ও বাণিজ্য ভবনে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট। এই কমিটি বেইলি রোডে ভয়াবহ আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনারও তদন্ত করবে।

সোমবার বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিট শুনানি শেষে এ আদেশ দেন।

এসময় ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ের বিষয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা চার মাসের মধ্যে জানানোর জন্যেও বলা হয়েছে।

গত বৃহস্পতিবার বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুনে ৪৬ জন নিহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আরো কয়েকজন।

রেস্তোরাঁয় ঠাসা ওই গ্রিন কোজি কটেজ শুরুতে আবাসিক ভবনের অনুমতি নিয়ে যাত্রা শুরু করলেও পরে তা বাণিজ্যিক ভবনে রূপ দেয়া হয়। গড়ে তোলা হয় একের পর এক রেস্তোরাঁ।

আর সেখানকার একটি রেস্তোরাঁ থেকেই আগুনের সূত্রপাত বলে পুলিশ ও দমকল থেকে জানানো হয়েছে।

আদালত বলেন, ঝুঁকিপূর্ণ ভবনের সামনে ফায়ার সার্ভিসের নোটিশ দৃশ্যমান করে টাঙাতে হবে। শুনানিতে ঢাকার রেস্টুরেন্টগুলোর অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে উষ্মা প্রকাশ করেছে হাইকোর্ট।

একসঙ্গে রুফটপ রেস্টুরেন্টগুলো পরিচালনা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। বলেছেন, যেভাবে একের পর এক রুফটপ রেস্টুরেন্ট হচ্ছে, তাতে অবাক হচ্ছি।

এদিকে ঢাকার আবাসিক ও বাণিজ্যিক ভবনে অগ্নিনিরাপত্তা নিশ্চিতে সরকারের ব্যর্থতা নিয়েও রুল জারি করেছেন আদালত।

আর বেইলি রোডের অগ্নিকাণ্ড অতীতের অগ্নি দুর্ঘটনারই ধারাবাহিকতা বলেও মন্তব্য করেন উচ্চ আদালত।

আরবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৫২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর