গাউসিয়া টুইন পিকের সব রেস্তোরাঁ সিলগালা

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৪:৪২ পিএম

রাজধানীতে ধানমন্ডির সাত মসজিদ রোডের গাউসিয়া টুইন পিক ভবনের ১২টি রেস্তোরাঁ সিলগালা করার নির্দেশ দিয়েছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার। সোমবার দুপুরে ভবনটিতে অভিযান চালানোর পর এ সিদ্ধান্তের কথা জানান তিনি। 

এর আগে, ভবনটির ছাদে দুইটি স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দেন রাজউকের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান শেষে তাজিনা সারোয়ার সাংবাদিকদের বলেন, ‘এই ভবনটি এফ-ওয়ান ক্যাটাগরিতে অনুমোদন দেওয়া হয়েছে। ওই ক্যাটাগরি অনুসারে ভবনটি অফিস হিসেবে ব্যবহার করতে পারবে। কিন্তু আমরা পরিদর্শনে মাত্র দুইটি ফ্লোরের কিছু অংশ অফিস হিসেবে বরাদ্দ দেওয়ার বিষয়টি দেখলাম। বাকি অংশে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ১২ থেকে ১৫টি রেস্টুরেন্টকে ভাড়া দেওয়া হয়েছে। এছাড়া সঙ্গে ওষুধ ও কাপড়ের দোকান পেয়েছি।’

নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ভাড়া দেওয়ার কারণে রাজউকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রেস্টুরেন্টগুলো সিলগালা করে দেয়া হচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজের রেস্তোরাঁয় ভয়াবহ আগুনে ৪৬ জনের মৃত্যুর পর থেকে রাজধানীজুড়ে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে রেস্তোরাঁগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা বা যথাযথ অনুমতি রয়েছে কিনা সেগুলা দেখা হচ্ছে। অভিযানে বিভিন্ন রেস্তোরায়ঁ অনিয়ম থাকার কারণে মোট ৩৫ জনকে আটক করা হয়।

এ ঘটনার পর গাউসিয়া টুইন পিক ভবনের স্থপতি নিজে ব্যবহারের ব্যত্যয়ের কারণে ভবনটিতে অগ্নিঝুঁকি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে সেখানে না যাওয়ার জন্য আহ্বান জানান। এরপর থেকে ভবনটি ঘিরে আলোচনা জোরালো হয়।

এরপর রাজউকের অভিযানে নানান অনিয়মের অভিযোগে ধানমন্ডির এই ভবনে থাকা ১৪টি রেস্টুরেন্টের ম‌ধ্যে ১২টা সিলগালা ক‌রে দেয়া হয়, এক‌টি‌কে দুই লাখ টাকা জ‌রিমানা ও রুফট‌পে থাকা এক‌টি রেস্টু‌রেন্ট ভেঙ্গে দেয়া হ‌য়।

 

একাত্তর/জো
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রাজউক, ওয়াসা ও সিটি কর্পোরেশনের সমন্বিত কাজের ফল হিসেবে আগামী দু'মাসের মধ্যে হাতিরঝিল লেকের পরিষ্কার পরিচ্ছন্নতায় আমূল পরিবর্তন আসবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। 
সব ধরনের রেস্তোরাঁ ও ক্যাটারিং সার্ভিসের ক্ষেত্রে ভ্যাট ট্যাক্সের হার একই রাখার প্রস্তাবসহ সাত দফা দাবি জানিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি। 
কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক রেকর্ডপত্র তলব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর