ঢালাওভাবে জরিমানার প্রতিবাদ রেস্তোরাঁ মালিকদের

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০২:৪১ পিএম

ঢালাওভাবে জরিমানা ও রেস্টুরেন্ট বন্ধ করার প্রতিবাদ জানিয়ে রেস্তোরাঁ মালিক সমিতি বলছে, এটি রীতিমতো তাণ্ডব। তবে ফায়ার সার্ভিসের নেতৃত্বে সমন্বিত অভিযানের দাবি জানিয়েছে ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন। আর রিহ্যাব বলছে, বাণিজ্যিক ভবনে রেস্টুরেন্ট হোক তবে সেটি অবশ্যই নিয়ম মেনে।

বেইলি রোডের আগুনে ৪৬ জনের মৃত্যুর পর, আবাসিক ভবনে রেস্তোরাঁ গড়ে ওঠা নিয়ে সমালোচনা হচ্ছে নানান মহলে। এরপর গেলো রোববার থেকে অভিযানে নেমেছে রাজউক, দুই সিটি কর্পোরেশন ও ফায়ারসার্ভিসসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান।

জরুরি সিঁড়ি না থাকা বা আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকার মতো অপরাধে জরিমানা আদায়ের পাশাপাশি সিলগালা করা হয়েছে শতাধিক রেস্টুরেন্ট। অভিযানের ভয়ে রেস্টুরেন্ট বন্ধ রেখেছেন অনেকে। তারা বলছেন, এভাবে ঢালাও অভিযানের কারণে রমজানে ব্যাপক ক্ষতির মুখে পড়বে ব্যবসা।

দ্য প্যান প্যাসিফিক লাউঞ্জের স্বত্বাধিকারী আবুল এহসান আনোয়ার বলছেন, এটা অমানবিক। তিনি বলেন, অনেকগুলো পরিবার এর সাথে সংশ্লিষ্ট। অনেকে ব্যাংক লোন করেও প্রতিষ্ঠান করেছেন। তাদের এখন কী হবে? সামনে ঈদ, রেস্তোরাঁ সংশ্লিষ্টদের বেতন, বোনাসের কী হবে?

রেস্তোরাঁ মালিক সমিতির অভিযোগ, সরকারি প্রতিষ্ঠানগুলো নিজেদের দায় ঢাকতে ঢালাও অভিযান চালাচ্ছে।

রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, দিনের পর দিন সেক্টরটাকে অবহেলা করে আগে বাড়তে দিয়েছে সরকার। এখন একটি দুর্ঘটনায় সমস্ত সেক্টরের ওপর যে নির্যাতন চলছে, তা কোনোভাবেই কাম্য না। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, আমাদের অনেক পুঁজি এখানে বিনিয়োগ করা।

ফয়ারসার্ভিসের নেতৃত্বে সমন্বিত অভিযানের দাবি জানিয়ে ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের এই নেতা বলছেন, এইখাতে অন্তত ৩০ লাখ মানুষের কর্মসংস্থান।

ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এটিএম সাইদুল আলম টিটো বলছেন, তারা চান- যে কারণে এ অভিযান চলছে- তা দেখে যাদের সমস্যা তাদের কিছু সময় দেওয়া।

রিহ্যাবের সাবেক পরিচালক সৈয়দ শামীম রেজা বলছেন, বাণিজ্যিক ভবনেই রেস্টুরেন্ট হোক। তবে সেটি অবশ্যই নিয়ম মেনে হোক।

যে কোন দুর্ঘটনায় সংশ্লিষ্টদের দায় নিরূপণ করেই ব্যবস্থা নেয়ার দাবি রিহ্যাবের এই সাবেক নেতার।

সম্প্রতি রাজধানীতে তদারকি সংস্থার চোখ ফাঁকি দিয়ে গড়ে ওঠা অবৈধ সব রেস্টুরেন্টে অভিযান চলবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত আইজিপি ড. খন্দকার মহিদ উদ্দিন। আর রেস্টুরেন্টগুলোর অনুমতি ও তদারকি সংস্থা নিয়ম মাফিক কাজ করছে কিনা সেই বিষয়গুলো আমলে নেয়ার কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুন লেগে ৪৬ জনের মৃত্যুর পর গত রোববার থেকে রাজধানীজুড়ে একযোগে অভিযানে নামে পুলিশ, সিটি কর্পোরেশন ও রাজউকসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান।

অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমোদন, জরুরি সিঁড়ি, গ্যাসের ব্যবহার ও অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ত্রুটি থাকার অভিযোগে ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

একাত্তর/আরএ
আতিথেয়তা খাতে খাদ্য খরচ ব্যবস্থাপনাকে আরও সাশ্রয়ী, সুসংগঠিত ও টেকসই করার লক্ষ্যে উদ্ভাবিত ‘শাখাওয়াত’স সিক্স পয়েন্ট কন্ট্রোল পয়েন্ট অর ফুড কস্ট অপ্টিমাইজেশন’ কাঠামোর জন্য সরকারের কপিরাইট কার্যালয়...
সব ধরনের রেস্তোরাঁ ও ক্যাটারিং সার্ভিসের ক্ষেত্রে ভ্যাট ট্যাক্সের হার একই রাখার প্রস্তাবসহ সাত দফা দাবি জানিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি। 
রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাজধানীর কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাসলাইটার তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর