সাভারে দুই কিশোরকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১১:১৪ পিএম

সাভারে স্কুল বাসে বসা নিয়ে তর্কের জেরে দুই কিশোরকে কুপিয়ে জখম করেছে কিছু তরুণ। তাদের উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অস্ত্রপচার চলছিল। ভুক্তভোগীদের পরিবারের দাবি, হামলা করা তরুণরা একই স্কুলের ছাত্র।

রোববার রাত আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।  

আহতরা হলো- সাভারে কর্মরত দৈনিক যুগান্তরের প্রতিনিধি মতিউর রহমান ভান্ডারির ছেলে জিসান প্রামাণিক ও তার সহপাঠী সিয়াম রাজা। তাদের মধ্যে জিসান বিপিএটিসি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র এবং সিয়াম ওয়াজ আলী স্কুলের একই শ্রেণির ছাত্র। তবে হামলাকারীদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

জিসানের বাবা মতিউর রহমান বলেন, হামলাকারীরা ও তার ছেলে একই শিক্ষাপ্রতিষ্ঠানে লেখা পড়া করে। স্কুল বাসে বসা নিয়ে ওই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে বেশ কিছুদিন আগে তার বাকবিতণ্ডা হয়। সেই জেরে ছেলে ও তার সহপাঠীকে আজ বাড়ি থেকে ডেকে নিয়ে হামলা করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান জানান, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

একাত্তর/এসি
বরিশাল থেকে ঢাকার ভাড়া পাঁচশ’, আবার লঞ্চ থেকে নেমে সদরঘাট থেকে লোকাল বাসে সাভার কিংবা গাজীপুর যেতেও গুনতে হচ্ছে সমপরিমাণ অর্থ।
রাজধানী ঢাকার অদূরে সাভারের বড়কাকর মৌজায় সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করায় বিতর্কিত ঢাকা বোট ক্লাব লিমিটেড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
মানসিক ভারসাম্যহীনের বেশে সড়কে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি, মন্তব্য ও উক্ত্যক্ত করার অভিযোগে সাভারে এক যুবককে আটক করেছে পুলিশ।
সাভারে নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে পাশের টিনসেট ঘরের উপরে পড়ে ঘরে থাকা এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর