দেয়াল ভেঙে ঘরে থাকা শিশুর মৃত্যু

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৮:৩১ পিএম

সাভারে নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে পাশের টিনসেট ঘরের উপরে পড়ে ঘরে থাকা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার বিকেলে এ ঘটনাটি ঘটে।

নিহত মোস্তাকিন (২) কুমিল্লা জেলার মুরাদনগরের নহিরপাড় গ্রামের সুমন খানের ছেলে।

দুর্ঘটনার পর প্রতিবেশীরা উদ্ধার করে শিশুসহ বাকিদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিশুর মা মাকসুদা বেগম জানান, তিনি চাকরির সুবাদে প্রতিদিন শিশুকে পাশের বাড়িতে রেখে যান। আজও শিশুকে ওই বাসায় রেখে কাজে গেলে তিনি এ দুর্ঘটনার সংবাদ পান।

এদিকে নির্মাণাধীন ভবন ভেঙে পড়ার সময় ভবনের ওপরে কাজ করতে থাকা এক শ্রমিকও আহত হয়েছেন। এছাড়া টিনের ঘরে শিশুর সাথে থাকা এক নারী ও বৃদ্ধ আহত হয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। শিশুর মরদেহ মর্গে রাখা হয়েছে।

একাত্তর/আরএ
বরিশাল থেকে ঢাকার ভাড়া পাঁচশ’, আবার লঞ্চ থেকে নেমে সদরঘাট থেকে লোকাল বাসে সাভার কিংবা গাজীপুর যেতেও গুনতে হচ্ছে সমপরিমাণ অর্থ।
রাজধানী ঢাকার অদূরে সাভারের বড়কাকর মৌজায় সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করায় বিতর্কিত ঢাকা বোট ক্লাব লিমিটেড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার রাজধানীর কলাবাগান এলাকার বিভিন্ন ভবনে অভিযান চালায় তারা।
মানসিক ভারসাম্যহীনের বেশে সড়কে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি, মন্তব্য ও উক্ত্যক্ত করার অভিযোগে সাভারে এক যুবককে আটক করেছে পুলিশ।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর