তিন প্রতিবন্ধকতার মুখে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৪:১২ পিএম

তিনটি প্রতিবন্ধকতার মুখে পড়েছে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এ কারণে নির্দিষ্ট সময়ে প্রকল্পটির শেষ করাটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। যদিও প্রকল্প পরিচালক মো. সাহাবুদ্দিন খান বলছেন, সব পক্ষের সাথে সমন্বয় করে প্রতিবন্ধকতা দূর করার চেষ্টা চলছে। 

ঋণ সহায়তায় জটিলতার কারণে এমনিতেই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু করতে কয়েক বছর দেরি হয়। তবে ২০২২ সালের পর দ্রুতই এগোয় এই প্রকল্পের কাজ।

উত্তরা ৮ নম্বর সেক্টর এলাকায় রেল লাইনের পাশে পিলার উঠে গেছে। আব্দুল্লাপুর এলাকায় পিলার ক্যাপও বসানো হয়েছে। আর আশুলিয়া বেড়িবাঁধ এলাকায় পিলার তৈরির কাজ প্রায় শেষ। এখন চলছে পিলার ক্যাপ বসানো কাজ। এর ওপরই মূলত সড়ক নির্মাণ করা হবে। 

কাওলা এলাকার এই পয়েন্টেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ও ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুটি যুক্ত হবে। তৈরি হবে ৪৪ কিলোমিটারের একটি নিরবচ্ছিন্ন পথ। কিন্তু এখানে কাজ এখনও শুরু হয়নি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দীর্ঘদিন ধরে এই জায়গা থেকে মালামাল সরিয়ে না নেয়ায় কাজ শুরু করা যাচ্ছে না।

আশুলিয়া-ধউর বেড়িবাঁধের ওপর প্রায় তিন কিলোমিটারের একটি সেতু হবে। বিদ্যুতের তার আর ব্রিজের পিলারের উচ্চতা প্রায় কাছাকাছি হওয়ায় সমস্যা সৃষ্টি হয়েছে। সমস্যা সমাধানে এই পয়েন্টে নতুন করে ৪টি বিদ্যুতের পিলার তৈরি হচ্ছে। 

এর বাইরেও প্রকল্প এলাকার ভেতরে থাকা বিভিন্ন সেবা সংস্থার লাইন এখনও সরানো হয়নি। ফলে ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে।

প্রকল্প এলাকার বেশিরভাগ এলাকায় আছে উচ্চ ভোল্টের বৈদ্যুতিক লাইন। যা মূলত বড়বড় শিল্প প্রতিষ্ঠানের চাহিদা মেটায়। ফলে বিদ্যুৎ বন্ধ রেখে কাজ করারও উপায় নেই। আবার লাইনগুলো না সারলে কাজ এগুনো যাচ্ছে না। 

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মো. সাহাবুদ্দিন খান বলেন, এই সময় যদি বিদ্যুতের লাইনটা সরে যায় তাহলে আমরা কাজ শেষ করতে পারবো। যেহেতু তিন কিলোমিটার আর এখনও আমাদের সময় আছে আড়াই থেকে তিন বছর, সুতরাং এই সময়ে আমরা কাজ শেষ করতে পারবো বলে আশাবাদী।   

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য ২৪ কিলোমিটার। এর সঙ্গে থাকবে ১৪টি রেম্প। যার দৈর্ঘ্য প্রায় ১১ কিলোমিটার।

আরবিএস
ঢাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস (আইডিইউ)। 
রাজধানী ঢাকার খালগুলো পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। কোনো সরকারি পতাকা, পুলিশ প্রটোকল কিংবা সরকারি দেহরক্ষী ছাড়াই ব্যক্তিগত গাড়িতে তিনি এই...
ঢাকার আশুলিয়ায় চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর