বহুতল ভবন নির্মাণে বঙ্গবাজারে দ্বিতীয় দিনের উচ্ছেদ

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৩:২৪ পিএম

রাজধানীর বঙ্গবাজারে বহুতল নতুন ভবন নির্মাণের জন্য দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালানো এই অভিযানে ভেঙে ফেলা হচ্ছে অস্থায়ী দোকান।

বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে অস্থায়ী দোকান সরাতে অভিযান শুরু হয় সোমবার। সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে মঙ্গলবার দ্বিতীয় দিনের অভিযান চলছে সকাল ৯টা থেকে।

বুলডোজারসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি দিয়ে বঙ্গবাজারের সামনের অংশের বাঁশের কাঠামো ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। বঙ্গবাজার ব্যবসায়ীরা উপস্থিত থেকে বিষয়টি দেখভাল করেন এবং অনেকে নিজ দোকানের মালামাল সরিয়ে নেন।

তবে অভিযানের বিষয়ে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেছেন। তাদের দাবি, বিনা নোটিশেই চালানো হচ্ছে অভিযান। এছাড়া আগুনে পোড়ার পর তারা কোনো আর্থিক সহযোগিতা পানি বলেও অভিযোগ অনেকের।

এ সময় বঙ্গবাজারে দোকান মালিক সমিতির নেতারা আসেন, তবে ব্যবসায়ীদের তোপের মুখে সেখান থেকে চলে যান তারা।

গত বছরের চার এপ্রিল ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় রাজধানীর সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় পাইকারি কাপড়ের মার্কেট বঙ্গবাজার।

পুড়ে যাওয়া বঙ্গবাজারকে আধুনিক রূপদান এবং সেখানে ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ফুলবাড়িয়ার বঙ্গবাজার কমপ্লেক্সের ১০৬ কাঠা জমির ওপর ৩৬৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে ১০ তলা বিপণিবিতান। এ জন্য সময় লাগবে চার বছর।

বঙ্গবাজারের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে বঙ্গবাজার পাইকারি নগর বিপণিবিতান। ১০ তলা বিশিষ্ট ভবনের গ্রাউন্ড ফ্লোর ও বেজমেন্ট ছাড়াও থাকবে মোট আটটি ফ্লোর।

দোকান মালিকদের কাছ থেকে চার কিস্তিতে নেওয়া হবে আধুনিক এ বিপণিবিতানের নির্মাণের ব্যয়।

আরবি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় এবং কাজে অবহেলা বা অনিয়ম করা হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের টেন্ডার বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন...
শুধু নীতি তৈরি বা হাজার হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণই নয়, ঢাকা শহরে বসবাসরত নাগরিকরা সেই নীতির মাধ্যমে কতোটুকু উপকৃত হচ্ছেন, সেটি মূল্যায়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টি ওয়ার্ডেই এডিস মশার ঘনত্ব নির্ধারিত সূচকের চেয়ে বেশি পাওয়া গেছে। এর মধ্যে ২৭টি ওয়ার্ডকে ডেঙ্গু সংক্রমণের জন্য সবচেয়ে বেশি বা...
পবিত্র ঈদুল আজহা শেষে রাজধানীজুড়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে শতভাগ সফলতার দাবি করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। দুই সিটির প্রশাসকেরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই নগরের...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর