প্রকৌশলীদের দুর্নাম ঘুচাতে হবে: স্থপতি ইয়াফেস ওসমান

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১১:১৩ পিএম

প্রকৌশলীদের দুর্নীতির বদনাম থেকে বেরিয়ে আসার আহবান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

বৃহস্পতিবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত ‘সড়ক উন্নয়নের অভিযাত্রায় স্মার্ট বাংলাদেশ: বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে মন্ত্রী এ কথা বলেন। 

তিনি বলেন, সড়ক-মহাসড়ক ও অবকাঠামো উন্নয়নে প্রকৌশলীরা অনেক অবদান রাখেন, তবে তারা কেন বদনামের ভাগীদার হবেন? মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ মানুষ জীবন দিয়েছেন, তা সার্থক করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের প্রকৌশলীরা অনেক সাফল্যের স্বাক্ষর রাখছে। পদ্মাসেতু ও রূপপুর প্রকল্পের মত মেগাপ্রকল্পে বাংলাদেশের প্রকৌশলীরা মেধার স্বাক্ষর রেখেছে। এসব উন্নয়নে সাফল্যের সুনাম থাকলে সততার সুনাম থাকবে না কেন? শুধু প্রকৌশলী নয়, সৎ পিতামাতা হয়ে সন্তানদের লালনপালন করতে হবে এবং আদর্শবান করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী সড়ক ও মহাসড়কে হাইওয়ে পুলিশ, বিআরটিএ, প্রশাসনসহ বিভিন্ন সংস্থা কর্তৃক কঠোর আইনের শাসন প্রয়োগের আহবান জানান। 

আইনের প্রয়োগ না হলে সকল উন্নয়ন ম্লান হয়ে যাবে বলে মন্তব্য করে মুনীর চৌধুরী বলেন, বিশাল বিশাল সড়ক ও মহাসড়ক নির্মাণে গুণগত মান বজায় রাখতে স্যাটেলাইট মনিটরিং ব্যবস্থা রাখতে হবে এবং প্রকৌশলীদের মেধা ও মননে সততার প্রতিফলন থাকতে হবে। 

অনুষ্ঠানে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এমডিএস মো. সিদ্দিকুর রহমানও বক্তব্য রাখেন। 

সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোমিনুল ইসলাম ও নাসরিন আরা শাহীন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। 

এনএন/আরবিএস
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে পড়ে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারা গেছেন।
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
মিড ডে মিল কোনো অনুগ্রহ বা দয়া নয়, বরং এটি বিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিটি শিশুর মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর