মে থেকেই পাঁচ মিনিট পরপর চলবে মেট্রোরেল

আপডেট : ১৩ মে ২০২৪, ০১:৫১ পিএম

যাত্রীদের চাহিদার কথা ভেবে চলতি মাস থেকেই পাঁচ মিনিট পরপর চলবে মেট্রোরেল। ভবিষ্যতে এটি সাড়ে তিন মিনিটে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। 

এদিকে, মেট্রোরেল নির্মাণে নেয়া ঋণের ৭৫ কোটি টাকা এরই মধ্যে পরিশোধ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

বর্তমানে অফিসের সময় বা পিক আওয়ারে আট মিনিট এবং অফিস সময়ের পর যেকোনো স্টেশন থেকে ১০ থেকে ১২ মিনিট অন্তর মিলছে মেট্রোরেল। কিন্তু দেখা গেছে অফিস সময় ছাড়াও বিকেল কিংবা সন্ধ্যায়ও যাত্রীতে ঠাসা থাকে মেট্রোরেল। অনেক সময় ব্যর্থ হয়ে পরের ট্রেনের অপেক্ষায় থাকতে হচ্ছে যাত্রীদের।

এসব দিক বিবেচনা করে মেট্রো চলাচলের সময় আরও কমিয়ে আনার সিদ্ধান্ত নিতে যাচ্ছে কর্তৃপক্ষ। 

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, চূড়ান্ত লক্ষ্য দুই ট্রেনের মাঝে বিরতি সাড়ে তিন মিনিটে নামিয়ে আনা। তবে এখন পিক আওয়ারে কর্মক্ষেত্রে যাতায়াতের সুবিধার জন্য ৫ মিনিট অন্তর ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিতে যাচ্ছে কর্তৃপক্ষ। পাশাপাশি চার ঘণ্টার পিক আওয়ারও বাড়ানো হতে পারে।

মেট্রোরেল নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩৩ হাজার ৫০০ কোটি টাকা। যার প্রায় ২০ হাজার কোটি টাকা উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা আর বাকি টাকার যোগান দিয়েছে বাংলাদেশ সরকার। এবার সেই ঋণের কিস্তি শোধ করতে শুরু করেছে কর্তৃপক্ষ।

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, এরই মধ্যে তিন কিস্তির ৭৫ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। ৪০ বছর ধরে ঋণের পুরো টাকা শোধ করবে মেট্রোরেল কর্তৃপক্ষ।

 

একাত্তর/জো
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
ঈদের ছুটিতে কবে কবে মেট্রোরেল চলাচল করবে আর কবে বন্ধ থাকবে, সে নিয়ে সময়সূচি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর