ইআরডিএফবি’র আলোচনা সভা

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল

আপডেট : ১৭ মে ২০২৪, ০৫:১৮ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ছিনতাই হয়ে যাওয়া স্বাধীনতা ফিরিয়ে আনেন তিনি।

শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন-যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় সাফল্য’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভার আয়োজন করে এডুকেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (ইআরডিএফবি)।  

এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভুঁইয়া।  

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আব্দুল জব্বার খাঁন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান।  

ড. হাদিউজ্জামান বলেন, পদ্মা সেতু ইতোমধ্যে দেড় হাজার কোটি টাকা রাজস্ব তুলেছে এবং এক কোটির বেশি যানবাহন সেতু দিয়ে পার হয়েছে। যমুনা রেলসেতু বাংলাদেশের জিডিপি আরও দেড় শতাংশ বাড়াবে। ২০০৯ সালের পর সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে যোগাযোগ খাতে, জিডিপিতে যার অবদান দৃশ্যমান।  

তিনি বলেন, যোগাযোগ মন্ত্রণালয় থেকে রেলপথ মন্ত্রণালয় আলাদা করা সরকারের অন্যতম সফলতা। এ সময় তিনি বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান। এ ছাড়া প্রকল্পের দীর্ঘসূত্রতা থেকে বেরিয়ে আসার জন্য তিনি প্রকল্প পরিচালনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।  

এ সময় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. সীতেশ চন্দ্র বাছার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বাংলাদেশের স্বাধীনতা ছিনতাই হয়ে গিয়েছিল। তা আবার ফিরিয়ে আনেন শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশে এখনো বৈষম্য বিদ্যমান। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা বলে তার কাছে বাংলার মানুষের প্রত্যাশা আরও বেশি।

প্রখ্যাত ইতিহাসবিদ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর বাংলাদেশ ছিনতাই হয়ে গিয়েছিল। বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে না ফিরলে বাংলাদেশ হতো না। তেমনি শেখ হাসিনা ফিরে না আসলে বঙ্গবন্ধুর বাংলাদেশ ফিরে পেতাম না।

সভাপতির বক্তব্যে ড. সাজ্জাদ হোসেন বলেন, বাংলাদেশ বিগত শিল্পবিপ্লবগুলোতে একশ বছর পিছিয়ে ছিল। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ চতুর্থ শিল্পবিপ্লবে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে। এ অগ্রযাত্রায় শামিল হতে ছাত্রদের পড়াশোনা ও বিজ্ঞানচর্চায় আরও মনোযোগ বাড়ানোর পরামর্শ দেন তিনি।

 

একাত্তর/জো
ইতিহাস থেকে স্বৈরশাসকদের পরিণতির শিক্ষা শেখ হাসিনা নেননি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সেই শিক্ষা নিলে শেখ হাসিনা অন্তত বিরোধী দলে তার অবস্থান ধরে রাখতে...
দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা একটি ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, সাহস...
শিক্ষার্থী, গবেষক ও কূটনীতিকদের উপস্থিতিতে মানব ইতিহাসের এক গৌরবময় অধ্যায়কে স্মরণ করে উন্মোচন করা হয় ইউরি গাগারিনের ভাস্কর্য। একই সঙ্গে উদযাপন করা হয় প্রথম মানব মহাকাশযাত্রার ৬৫ বছর পূর্তি।
বাংলাদেশের সঙ্গে ভারত সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দূরদর্শী ও পারস্পরিক কল্যাণমূলক একটি সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয়...
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর