বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ তিন শতাংশ বাকি

আপডেট : ৩০ মে ২০২৪, ০৯:২৯ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন এ বছরের শেষের দিকে বা আগামী বছরের প্রথম দিতে হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান। যদিও কাজ বাকি মাত্র ৩ শতাংশ।

তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে ফারুক খান আরও বলেন, ঢাকা নিউইয়র্ক ফ্লাইট চালু করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নতুন নতুন শর্ত যুক্ত করে দিচ্ছে যা রাজনৈতিক কিনা তার জানা নেই। 

বিদেশে থেকে এসে ইমিগ্রেশন শেষ করে এই সিঁড়ি দিয়েই যাত্রীরা দুই তলা থেকে নেমে যাবেন নীচ তলায়। যেখানে গিয়েই পাবেন সারিসারি ব্যাগের বেল্ট। সুবিশাল এই বেল্ট এলাকায় আধুনিক মেশিনপত্র বসে গেছে। 

তৃতীয় টার্মিনালে ঢুকেই এখন বিশালত্ব আর সৌন্দর্যের ঝলকে যেকোনো বাংলাদেশিই আলোড়িত হবেন। চেক ইন কাউন্টারগুলো পুরোপরি তৈরি। চলছে সফট ওয়ার ইন্টিগ্রেশনের কাজ।

এই মেয়াদে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো তৃতীয় টার্মিনালের কাজ দেখতে গিয়ে মন্ত্রী জানালেন, মাত্র ৩ ভাগ কাজ বাকি থাকলেও যা আছে তা সফট্ওয়ার নির্ভর ও জটিল ইন্টিগ্রেশনের কাজ। 

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান বলেন, এই বছরের শেষে বা আগামী বছরের প্রথমে আমরা পুরো দমে কাজ শুরু করতে পারবো। 

বাংলাদেশে থেকে যেকোনো গন্তব্যে ভারতের চেয়ে ভাড়া বেশি। এর জন্য এয়ার লাইন্সগুলো দায়ী করে সিভিল অ্যাভিয়েশনের পার্কিং, ল্যান্ডিংসহ নানা ধরনের চার্জ অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। তাই তাদের বেশি দামে টিকেট বিক্রি করতে হয়। অতিরিক্ত এই চার্জের কথা মন্ত্রী স্বীকার করে তার ব্যাখ্যাও দেন। 

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে পার্কিং চার্জ একটু বেশি। এটার কারণও আছে। সিভিল এভিয়েশন অনেক কাজ তাদের নিজেদের টাকায় করে।   

ঢাকা নিউইয়ার্ক ফ্লাইট চালু না হবার পিছনে মন্ত্রী যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অথোরিটিকে দায়ী করেন। 

তিনি বলেন, তাদের উদ্দেশ কী তা আমরা নিশ্চিত না। তারা যেসব পয়েন্ট বলছে তার প্রতিটা পয়েন্ট আমরা পূরণ করছি। কিন্তু দুঃখজনক পয়েন্ট কাভার করার পর আবার নতুন করে পয়েন্ট দেয়। যদি কোনো রাজনৈতিক কারণ থাকে সেটা অন্য কোনো দেশের থাকতে পারে। আমাদের কোনো রাজনৈতিক কারণ নাই। 

তৃতীয় টার্মিনালের গ্রাউন্ট হ্যান্ডেলিংয়ের কাজ বাংলাদেশ বিমানের সাথে যৌথভাবে জাপানের সুপারিশে অন্য কোনো বিদেশি প্রতিষ্ঠান করবে বলে জানান মন্ত্রী। 

আরবিএস
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান টার্মিনালটির উদ্বোধন করবেন এবং সেদিন...
দেশের এভিয়েশন ও পর্যটন খাতের চেহারা বদলে দিতে একগুচ্ছ বড়ো পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর