১৪ জুন থেকে ঈদের ছুটি শুরু বলে এদিনের ট্রেনের টিকেটের চাহিদা সবচেয়ে বেশি। তাই, প্রথম আধাঘণ্টায় রেলের ওয়েবসাইটে হিট পড়েছে প্রায় দুই কোটি। আর, ১২টার মধ্যেই বিক্রি হয়েছে রাজশাহী, রংপুর আর খুলনা অঞ্চলের সব ট্রেনের টিকেট। এদিকে, কালোবাজারি বন্ধে ওয়েবসাইটে টিকেট কেনা যাত্রীদের তালিকাও প্রকাশ করছে কর্তৃপক্ষ।
সে দিন আর নেই যে ঈদের আগাম টিকেটের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে। তবে এখনও ট্রেনের সব টিকেট অনলাইনে বিক্রি শুরু হলেও প্রযুক্তির সাথে ইচ্ছাকে মানিয়ে নিতে পারছেন না অনেকেই।
এদিকে ১৪ জুনের টিকেটের চাহিদা অনেক বেশি থাকায় ওয়েবসাইটে 'হিট' হয়েছে এক কোটির বেশি। তবুও, সার্ভার সচল থাকায় টিকেট বিক্রি হয়ে যাচ্ছে মুহূর্তেই। মঙ্গলবার ছাড়া হয়েছে ১৪ জুনের টিকেট।
কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট, আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের টিকিট আমরা দিয়ে থাকি। সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এক কোটি ৮৫ লাখ হিট পড়েছে।

এবার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিদিন টিকেট কেনা যাত্রীদের নাম আর আসনের বিন্যাস প্রকাশ করা হচ্ছে রেলের ওয়েবসাইটে। সব ঠিক থাকলে প্রতিদিন দেড় থেকে দুই লাখ মানুষ ট্রেনে চেপে ঢাকা ছাড়বেন।
কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ঢাকা থেকে ৬৯ জোড়া ট্রেন ছেড়ে যাবে বিভিন্ন গন্তব্যে। দেড় থেকে দুই লাখ লোক প্রতিদিন ঢাকা ছাড়তে পারবে।
তবে নতুন প্রযুক্তির সাথে নতুন নতুন পন্থার প্রতারণাও শুরু হয়েছে সম্প্রতি। অনলাইনে পাওয়া টিকেটের মত করে পৃষ্ঠা সাজিয়ে নাম পরিবর্তন করে ফটোকপি বা টাইপিং এর দোকানগুলোতে টিকেট বিক্রি করার অভিযোগ উঠেছে।
তাই, যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন রেল কর্তৃপক্ষ।
অনলাইনে ট্রেনের টিকিট কিনবেন যেভাবে