মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের তালিকা করছে মন্ত্রণালয়

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৫:০৮ পিএম

বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া যাবার সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের ক্ষতিপূরণ দেবার জন্য তালিকা তৈরির কাজ শুরু করেছে মন্ত্রণালয় এবং বায়রা। 

এজেন্সিগুলোর একাংশের নেতারা এক মত বিনিময় সভায় জানান, কত কর্মী কি কারণে মালয়েশিয়া যেতে পারেনি তার একটি তালিকা তৈরি করা হবে। এরপরই যথোপোযুক্ত তথ্যপ্রমাণ পাওয়া গেলে তাদের টাকা ফেরত দেয়া হবে। 

এসময় বায়রার সভাপতি বলেন, বাজারটি যেনো বারবার বন্ধ না হয় এবং কর্মীরা যেনো প্রতারিত না হয় সেজন্য পুরো প্রক্রিয়া নতুন করে শুরু করা উচিত।

বায়রা সভাপতি মোহাম্মদ আবুল বাশার আরও বলেন, আমরা কথা দিলাম, যারা মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের সবার টাকা ফেরত দেওয়া হবে। যেসব এজেন্সি তাদের দেশটিতে পাঠাতে পারেনি তাদের নামের তালিকা করা হবে। এজেন্সিকে কত টাকা দিয়েছে তারও তালিকা হবে। আমরা এজেন্সিগুলোর কাছ থেকে টাকা আদায় করে কর্মীদের দেওয়ার জন্য বায়রার পক্ষ থেকে পদক্ষেপ নেব।

এআর
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে সরকার আগ্রহী বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া সরকার এবং আগামী সেপ্টেম্বর থেকেই শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর...
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্স (আইসিপিএসি)-২০২৫’ এ যোগদানের জন্য চার দিনের সরকারি সফরে আজ (সোমবার) মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে শিশুদের কাছে বই পৌঁছে দেওয়া যায় কি না, তা ভেবে দেখতে...
দেশজুড়ে মারাত্মক আকার ধারণ করা ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ এবং সাধারণ মানুষের মূল্যবান জীবন রক্ষায় সর্বস্তরের নাগরিক ও প্রত্যেক পরিবারকে সপ্তাহে অন্তত দু’দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজের ঘরবাড়ি ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর