মার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৫ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর মার্কিন বাহিনীর ওপর আক্রমণ চালাতে স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান। 

শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। এ বিষয়ে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্টারলিংকের দুটি অননুমোদিত ব্যবহারের বিষয় জানতে পেরে ক্ষুব্ধ হন স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। তার প্রতিষ্ঠানের একটি দল মনে করছে, এসব ব্যবহারের সঙ্গে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের সামরিক তৎপরতার সম্পর্ক রয়েছে। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে আরও বলা হয়, মাস্ককে জানানো হয়েছিল, মার্কিন সামরিক বাহিনী স্টারলিংকের সামরিক সংস্করণ স্টারশিল্ড ব্যবহার করে একমুখী ড্রোন পরিচালনা করেছে। তবে এ ক্ষেত্রে স্থল অভিযানের জন্য নির্ধারিত তুলনামূলক কম খরচের পরিকল্পনা ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছেন এ বিষয়ে অবগত একজন ব্যক্তি।

এ বিষয়ে মন্তব্য জানতে স্পেসএক্স ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা রয়টার্স। তবে তারা তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরানের সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিষয়টি নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে একটি গোপন প্রতিবেদন দেওয়া হয়েছিল। তবে এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে কোনো প্রতিবেদন সম্পর্কে অবগত নয় বলে রয়টার্সকে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।

ভূরাজনৈতিক সংঘাতপূর্ণ অঞ্চলে স্টারলিংকের ব্যবহার, সেবাটির ওপর মার্কিন সরকারের নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞার আওতায় থাকা বিভিন্ন পক্ষের অবৈধ ব্যবহারের বিষয়টি ইউক্রেন ও ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে নজরদারির আওতায় এসেছে।

ইরানে স্টারলিংক পরিচালনার অনুমতি নেই। তবে এর আগে ইলন মাস্ক জানিয়েছিলেন, দেশটিতে এই সেবা চালু রয়েছে।

অস্থিরতার বিভিন্ন সময়ে ইরান সরকার সাধারণ মানুষের জন্য ইন্টারনেট ব্যবহার বন্ধ করে দিয়েছে। গত জানুয়ারিতে দেশজুড়ে বিক্ষোভের সময়ও এমন পদক্ষেপ নেওয়া হয়। এরপর যুক্তরাষ্ট্র সরকার গোপনে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল ইরানে পাঠিয়েছিল বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে বর্তমান সংঘাত শুরু করার পর থেকে দেশটির সরকার ইন্টারনেট ব্যবহারের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

সূত্র: রয়টার্স

একাত্তর/কেআই
মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে দুটি ইরানি তেলবাহী ট্যাংকার উদ্ধার করার দাবি করেছে ইরান। 
৯ মাস ধরে চলা সংঘাতে যখন বিশ্ব জ্বালানি বাজার টালমাটাল, সমুদ্রপথে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশ এই উত্তেজনায় জড়িয়ে পড়েছে, ঠিক তখনই নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছে ইসরাইল ও...
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। এতে স্থাপনাটিতে আগুন ধরে যায়। তবে প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার পারদ আরও চড়িয়ে বাহরাইনের পর, এবার কুয়েতের ‘আলি আল সালেম’ বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। বুধবার...
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন এবং গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।...
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে সংশ্লিষ্ট থানাগুলোতে ৪১টি মামলা করা হয়েছে।
একটার পর একটা হারে দুঃসময় যেন কাটছেই না ম্যানচেস্টার ইউনাইটেডের। ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে হেরে ৯৬ বছরের পুরোনো বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছে ইংলিশ ক্লাবটি। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের প্রথম ১২...
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৫৬ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর