পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ, নিহত এক, গুলিবিদ্ধ দুই

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৫ পিএম

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন এবং গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। সংঘর্ষ চলাকালে অন্তত ১২ থেকে ১৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

রোববার (২৯ নভেম্বর) ভোর ছয়টার পর জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা পদ্মা সেতু অবরোধ করার চেষ্টা করেন। এ সময় বিএনপির নেতা-কর্মীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের কারণে পদ্মা সেতু দিয়ে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা পদ্মা সেতু অবরোধ করলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে একজন নিহত ও দুইজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে শরীয়তপুর জেলা ছাত্রদলের এক দায়িত্বশীল নেতা দাবি করেন, পদ্মা সেতু এলাকায় নাশকতার আশঙ্কায় বিএনপির নেতা-কর্মীরা গত শুক্রবার থেকেই সেখানে অবস্থান করছিলেন। তার অভিযোগ, রোববার ভোরে মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের বিকেনগর এলাকা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসে তাদের ওপর হামলা চালান।

ঘটনার পর থেকে নাওডোবা ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি ও আতঙ্ক বিরাজ করছে। সংঘর্ষের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং হতাহত ব্যক্তিদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানানো হয়েছে।

একাত্তর/এসি
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা একটি মামলায় মৃত এক ব্যক্তিকে আসামি করার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর মামলার...
ফেরির মাস্টার মো. মোশাররফ হোসেনের মুক্তির দাবিতে ডাকা ধর্মঘট ছয় ঘণ্টার জন্য সাময়িক স্থগিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে...
শরীয়তপুরের গোসাইরহাটে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ধোঁয়া উঠা স্থানটি পরিদর্শন করেছে বাপেক্সের একটি দল। প্রাথমিক নিরীক্ষা শেষে জায়গাটিতে কোনো গ্যাসের উপস্থিতি নেই বলে জানিয়েছেন তারা। 
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা, ভাঙচুর ও দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় মামলাটি...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর মার্কিন বাহিনীর ওপর আক্রমণ চালাতে স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান। 
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে সংশ্লিষ্ট থানাগুলোতে ৪১টি মামলা করা হয়েছে।
একটার পর একটা হারে দুঃসময় যেন কাটছেই না ম্যানচেস্টার ইউনাইটেডের। ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে হেরে ৯৬ বছরের পুরোনো বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছে ইংলিশ ক্লাবটি। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের প্রথম ১২...
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৫৬ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর