‘প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে’

আপডেট : ০৬ জুন ২০২৪, ১০:০২ পিএম

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ ও মূলধারায় সম্পৃক্তকরণে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে জানিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, আমাদের শুধু আইন প্রণয়ন ও পরিকল্পনায় সীমাবদ্ধ থাকার সুযোগ নেই। আইনের প্রয়োগ ও বাস্তবায়নে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। 

বৃহস্পতিবার রাজধানীর বনানীর ‘হোটেল প্লাটিনাম গ্রান্ডে’ জাতীয় মানবাধিকার কমিশন, ইউএনপিআরপিডি, ইউএনউইমেন ও ডব্লিউডিডিএফের যৌথ আয়োজনে এক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা অতিক্রম করে কীভাবে ইতিবাচক দিকে অগ্রসর হতে পারি সে বিষয়ে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া প্রয়োজন। পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য শক্তিশালী ও উপযোগী ডেটাবেজ নিশ্চিত করতে হবে। তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও বজায় রাখতে শর্তানুসারে সিআরপিডি ও অন্যান্য রিপোর্টগুলো যথাসময়ে প্রেরণ করতে হবে আমাদের। এক্ষেত্রে আমাদের দেশের ভাবমূর্তি ও বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট রয়েছে। এক্ষেত্রে সুষ্পষ্ট লক্ষ্যনির্ভর, সমন্বিত ও শক্তিশালী উদ্যোগ প্রয়োজন।

কমিশনের চেয়ারম্যান প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকার সুরক্ষিত ও সমুন্নত রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সভায় বক্তারা সিআরপিডি রিপোর্ট ও প্রতিবন্ধী অধিকারের বিভিন্ন দৃষ্টিকোণ ও প্রায়োগিক দিক আলোচনা করেন।

আরবিএস
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
দাবি আদায়ের লক্ষ্যে দুপুরে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবে ‘প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ’। 
এমপিও ভুক্তকরণ ও অবকাঠামোগত উন্নয়নসহ পাঁচ দফা দাবি আদায়ের অবস্থান কর্মসূচী পালন করছে প্রতিবন্ধী বিদ্যালয় পরিষদ।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর