দূতাবাস পাড়ায় পুলিশের গুলিতে পুলিশের মৃত্যু

আপডেট : ০৯ জুন ২০২৪, ০১:৩১ পিএম

রাজধানীর গুলশানে এক পুলিশ সদস্যের গুলিতে আরেক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১২টার দিকে গুলশানে ঢাকাস্থ ফিলিস্তিনি দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, এক পুলিশ সদস্যের এলোপাথাড়ি গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। ওই ঘটনায় ওই ঘটনায় এক পথচারী ও জাপান দূতাবাসের এক গাড়িচালকসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি জানান, ফিলিস্তিন দূতাবাসে ডিউটিরত কনস্টেবল কাওসার আলীর গুলিতে নিহত হয়েছেন কনস্টেবল মনিরুল। নিহত মনিরুলের বাড়ি নেত্রকোনায়। তারা দুইজনেই ‘ডিপ্লোম্যাটিক সিকিউরিটি জোনে’ কর্মরত ছিলেন।

ওসি বলেন, সম্ভবত মানসিক সমস্যার কারণে তাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে। এই ঘটনায় পথচারীসহ কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছেন। কিন্তু ওই পুলিশের হাতে অস্ত্র থাকায় এবং সামনে এগুতে চাইলে গুলি শুরু করায় তারা কাছাকাছি যেতে পারছেন না।

তিনি জানান, নিহত পুলিশ সদস্যের মরদেহ ফিলিস্তিন দূতাবাসের সামনের রাস্তায় পড়ে আছে। তার পিঠে তিনটি গুলির চিহ্ন দেখা যাচ্ছে।

একাত্তরের সহযোগী প্রযোজক রফিকুল ইসলাম পাপ্পু জানান, তাদের গাড়ি ঘটনাস্থল অতিক্রম করার সময় গাড়ির গতি কমানোয় তাদের বকা দিয়ে ফাকা গুলি ছুড়েছে ওই সশস্ত্র পুলিশ সদস্য।

এদিকে, ঘটনার অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ ও পুলিশের বিশেষ বাহিনী সোয়াট মোতায়েন করা হয়। অভিযুক্ত পুলিশ সদস্য দীর্ঘক্ষণ বন্দুক তাক করে রাখে। পুলিশের গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, হ্যান্ডমাইকের মাধ্যমে অভিযুক্ত পুলিশ সদস্যকে আত্মসমর্পণ করার আহ্বান জানালে রাত সোয়া একটার দিকে তিনি আত্মসমর্পণ করেন। তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং নিহত পুলিশ সদস্যের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

 

একাত্তর/জো
রাজধানীর গুলশানে গভীর রাতে ম্যানহোলের সুয়ারেজ লাইনে আটকে পড়া পাঁচটি সদ্যজাত কুকুর ছানাকে উদ্ধার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রাজধানীর গুলশানের নর্দায় একটি মাদ্রাসা ভবন থেকে পড়ে আব্দুল্লাহ আবু বক্কর সিদ্দিক (১০) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 
দেশে প্রথমবারের মতো পাসপোর্ট অফিসের বাইরে উদ্যোক্তা নির্ভর নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্টের আবেদন এবং নবায়ন সংক্রান্ত সেবা নিয়ে আসলো নাগরিক সেবা। 
রাজধানীর গুলশানে ৩৯০ বোতল বিদেশি মদ ও গাড়িসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর