শাহজালাল বিমানবন্দরের আশপাশ ‘নীরব এলাকা’ ঘোষণা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০১ পিএম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তার আশপাশের দেড় কিলোমিটারকে ‘নীরব এলাকা’ ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি বলেছে, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর বিধি-৪ অনুযায়ী শাহজালাল বিমানবন্দর ও তার আশপাশের এলাকাকে (স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লো মেরিডিয়ান পর্যন্ত) ‘নীরব এলাকা’ ঘোষণা করা হলো।

আগামী ১ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লেখিত এলাকায় চলাচলকারী জনগণ/যানবাহনকে হর্ন/ভেপু বাজানো, মাইক/স্পিকার বাজানো, উচ্চস্বরে গান বা বিজ্ঞপন প্রচার থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের ট্রলি অপব্যবহার, পার্কিং ও পাবলিক টয়লেটে চরম অপরিচ্ছন্ন পরিবেশ এবং দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির মতো নানা অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা প্রদান, কর্মকর্তাদের গালাগাল, লাঞ্ছিত করা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.)...
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি, এভিয়েশন সিকিউরিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের লাঞ্ছিত করা এবং সরকারি কাজে বাধা...
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খানের দেয়া কঠোর নির্দেশনার পর নির্ধারিত সময়ের আগেই পরিচ্ছন্ন রূপ ফিরে পেল রাজধানীর শেওড়াপাড়া থেকে মিরপুর-১০ এলাকা পর্যন্ত মেট্রোরেলের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর