চাকরিপ্রত্যাশীদের দাবির সমর্থনে রাজপথে ইলিয়াস কাঞ্চন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৪ পিএম

চাকরিপ্রত্যাশীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে মাথায় জাতীয় পতাকা বেঁধে রাজপথে নেমেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) নেতা এবং অভিনেতা ইলিয়াস কাঞ্চন। যদিও এরিমধ্যে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মূয়ীদ চৌধুরীকে আহবায়ক করে একটি কমিটি গঠন করেছে সরকার। সাত দিনের মধ্যে এই কমিটি চাকরির বয়সসীমা নিয়ে পরামর্শ দেবে।

সোমবার রাজধানীতে চাকরিপ্রত্যাশীদের আন্দোলনে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পড়াশোনা শেষ করা বিভিন্ন বয়সী নারী-পুরুষ। তাদের সঙ্গে দেখা গেছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে। এ সময় চাকরিপ্রত্যাশীদের দাবি দ্রুত মেনে নেয়ার দাবিও জানান তিনি।

সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার আন্দোলনে একাত্মতা পোষণ করে তিনি এসব কথা বলেন।

সরকারের প্রতি আহবান জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, আপনারা ৩৫ করার দাবি মেনে নিন। কারও যদি চাকরির বয়স এক বছরও বাকি থাকে, তাহলেও সে পরীক্ষায় অংশগ্রহণ করবে। কারণ আমি মনে করি এখানে বয়স মূল বিষয় না, একজন ছাত্র তার মেধা ও যোগ্যতা দিয়ে তার চাকরি অর্জন করবে।

তিনি আরও যোগ করেন, আন্দোলনকারীরা তো চাকরির দাবিতে আন্দোলন করছে না, তারা কারও কাছে কোনও সহানুভূতি চায় না। তারা চায় শুধুমাত্র তাদের অধিকার। কিন্তু দুঃখের বিষয় আমাদের সন্তানদের বৈষম্যের শিকার হতে হচ্ছে। আমরা আশা করবো, তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে।

ইলিয়াস কাঞ্চন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন দেশ গড়ার পরও শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ দাবিতে রাস্তায় দাঁড়াতে হবে এমনটা আশা করিনি।

সংশ্লিষ্টদের কাছে প্রশ্ন রেখে এই চিত্রনায়ক আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশে আজ পরিবর্তন এসেছে, তাহলে কেন এখনও চাকরিতে বয়সের ক্ষেত্রে বৈষম্য জিইয়ে রাখা হয়েছে? তাদের এই যৌক্তিক দাবি কেন এখন পর্যন্ত পূরণ হচ্ছে না?

ইলিয়াস কাঞ্চন বলেন, সবার আশা আকাঙ্ক্ষা ছিল এ রাষ্ট্রের মধ্যে আর কোনো বৈষম্য থাকবে না। কিন্তু এখনো চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে ৩৫ এর জন্য আমার সন্তানরা কষ্ট পাবে, বৃষ্টি উপেক্ষা করে দাবি আদায়ের জন্য দাঁড়াতে হবে এটা আমি কখনো আশা করিনি। আমি চাইবো অন্তত চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবি নিয়ে আর যেন কোনো দিন আমাদের সন্তানদের রাস্তায় দাঁড়াতে না হয়।

 

এআর
স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নের দাবিতে আন্দোলন করছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা কর্মচারীরা। 
চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এর বাস্তবায়ন চান চাকরি প্রত্যাশিরা। আগামী ২৪ নভেম্বর শাহবাগে সমাবেশের ঘোষণাও দিয়েছেন তারা।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্ল্যাটফর্ম ‘বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ’। একই সঙ্গে স্থায়ীভাবে চাকরিতে আবেদনের...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
লিওনেল মেসি বিশ্বফুটবলের গ্লোবাল আইকন হয়ে ওঠার বহু আগেই স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তে নিজের হাড় দিয়ে টের পেয়েছিলেন, রোজারিও থেকে আসা ওই খুদে জাদুকর চোখের পলকে কীভাবে ম্যাচের ভাগ্য বদলে...
বিএনপি সরকারের কৃষকবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদে-আসলে কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ হাজার ৮৯২ জন কৃষকের মাঝে কৃষিঋণ মওকুফের সনদ ও বন্ধক রাখা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর