চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে সমাবেশের ডাক

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৬:৫৫ পিএম

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এর দ্রুত বাস্তবায়ন চান চাকরি প্রত্যাশিরা। আগামী ২৪ নভেম্বর শাহবাগে সমাবেশের ঘোষণাও দিয়েছেন তারা।

রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মাঠে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। এসময় বিগত সরকারের মতো, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার অভিযোগ তুলেছেন তারা। 

এদিকে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দেয়ার আগে তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। দাবি মেনে না নিলে ক্রমান্বয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ৩৫ প্রত্যাশীরা।
এর আগে গেলো ৫ নভেম্বর সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পরিবর্তন করে ৩২ থেকে ৩৫ করার দাবিতে সরকারকে এক সপ্তাহের আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা। দাবি না মানলে জেলা টু ঢাকা লংমার্চ কর্মসূচি দেয়ার হুঁশিয়ারিও দেন তারা।

অন্তর্বর্তী সরকার গত ৩০ সেপ্টেম্বর বয়স ৩৫ করার পক্ষে একটি সুপারিশ কমিটি গঠন করে। ওই কমিটি ৭ কর্মদিবসের মধ্যে ছেলেদের ক্ষেত্রে ৩৫ মেয়েদের ক্ষেত্রে ৩৭ সুপারিশ করে উপদেষ্টা কমিটিতে পাঠায়।

এরপর গত ২৪ অক্টোবর কমিটির সিদ্ধান্ত হয়, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ ও বিসিএসে সর্বোচ্চ তিনবার অংশগ্রহণ করা যাবে৷ এরপর ৩১ অক্টোবর সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়ে বয়সসীমা ৩২ ও বিসিএসে চারবার অংশগ্রহণের সিদ্ধান্ত হয়।

আন্দোলনকারীরা বলছেন, এটি তাদের সাথে একটি প্রহসন। তারা বলছেন, যেহেতু সরকার বিসিএসের ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করেছে, তাই আমরা আশা করি বয়সের ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করে ৩২ থেকে ৩৫ করে আগামী এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।

আরবিএস
সরকারি চাকরি শুধু একটি পেশা নয়; এটি জনগণের সেবা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রম আজ শুরু হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে টানা চারদিন ধরে শাহবাগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ইনকিলাব মঞ্চ।
শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে ইনকিলাব মঞ্চ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর