ইসলামিসহ অন্য দল নিয়েও জোটে যেতে প্রস্তুত জামায়াত

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫ পিএম

আগামী নির্বাচনকে কেন্দ্র করে ইসলামি দলগুলোর সঙ্গে মতবিনিময় চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, অতীতের চেয়ে এখন ইসলামি দলগুলোর মধ্যে অনেক ঐক্যের আকুতি বেড়েছে। যার কারণে জোটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও ইসলামি দল নয়, কিন্তু এমন রাজনৈতিক দল, যারা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা ছিলো, তাদের সঙ্গে জোটে যেতেও আমরা প্রস্তুত। আমরা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে আওয়ামী ফ্যাসিস্ট বিদায় করবো। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে জামায়াতের সদস্য শিক্ষা শিবির আলোচনা সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমরা কখনও চাইনা আওয়ামী লীগ নির্বাচনে আসুক। আমরা মনে করি, আওয়ামী লীগ একটি হত্যাকারী দল...তারা যেন কোনোভাবেই নির্বাচনে আসতে না পারে সে ব্যবস্থা করবো। 

এসময় আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা কখনও চাইনা আওয়ামী লীগ নির্বাচনে আসুক। আমরা মনে করি, আওয়ামী লীগ একটি হত্যাকারী দল। যে দলটির নেতারা পালানোর আগে এবং পাঁচ আগস্টের আগেও হেলিকপ্টার দিয়ে সাধারণ নিরীহ মানুষের ওপর অত্যাচার, নিপীড়ন চালিয়েছে। তারা যেন কোনোভাবেই নির্বাচনে আসতে না পারে সে ব্যবস্থা করবো। 

অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন, ড. ইউনুস ইচ্ছে করে এখানে আসেন নাই, তাকে জনগণ এনেছে। তার দায়িত্ব, নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাওয়া। আমাদের দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে। যারা নির্বাচিত হবে তারা দেশ পরিচালনা করবে। ফলে দীর্ঘ দিন উনি দেশ পরিচালনা করবেন, সেই উদ্দেশ্য নিয়ে তিনি আসেন নাই। তবে সমস্ত রাষ্ট্রের সংস্কার উনার পক্ষে সম্ভব নয়, তাহলে অনেক সময় লেগে যাবে।

এসময় রাষ্ট্রের সব অঙ্গ পচে গেছে মন্তব্য করে জামায়াত সেক্রেটারি বলেন, একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য রাষ্ট্রযন্ত্রের মিনিমাম রিফর্ম, সংস্কার প্রয়োজন। গ্রামে যেমন বলে- সর্বাঙ্গে ঘা, ওষুধ লাগাবো কোথা! ঠিক তেমনি ১৮ বছরে রাষ্ট্রের সর্বাঙ্গে ক্ষত হয়ে পচে গেছে। 

পরে সদস্য শিক্ষা শিবির আলোচনা সভা জেলা আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সেক্রেটারি, প্রচার ও মিডিয়া বিভাগের অ্যাড. মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও পরিচালক ঢাকা উত্তর অঞ্চল অধ্যক্ষ ইজ্জতুল্লাহ ও জামালপুর জেলার আমীর আব্দুস সাত্তার। 

একাত্তর/এসি
সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটতে পারে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
দেশে রাজনৈতিক সিন্ডিকেটের কারণে জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তেল আছে সংসদে, কিন্তু দেশে নেই।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্ত্র, রক্ত আর লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।
টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ (৫৪) তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে রাজধানীর ভাটারা থানা পুলিশ।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর