শিক্ষাঙ্গনে আর অস্ত্র-রক্ত-লাশ দেখতে চাই না: আমির জামায়াত

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৭:৩০ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্ত্র, রক্ত আর লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 

বুধবার (১২ মার্চ) রাজধানীর পল্টনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশিষ্টজনদের নিয়ে আয়োজিত এক ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

এসময় জামায়াত আমির বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের প্রত্যাশা এখনও পূরণ হয়নি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এক থাকতে হবে। 

অনুষ্ঠানে শিবির সভাপতি বলেন, জুলাই আন্দোলনে সবার অবদানকে মর্যাদা দিতেই কারো তালিকা প্রকাশ করেননি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

তিনি বলেন, ভালো কাজগুলোকে আরও বেগবান করতে কাজ করা হচ্ছে। 

পুলিশের ওপর প্রকাশ্যে হামলার প্রতিবাদ জানিয়ে শিবির সভাপতি বলেন, যাদের কারণে ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠছে, সেই শাহবাগীরা আবারও জেগে উঠেছে, তাদের যেকোন ষড়যন্ত্র রুখে দিতে হবে। 

ইফতার মাহফিলে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটতে পারে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
দেশে রাজনৈতিক সিন্ডিকেটের কারণে জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তেল আছে সংসদে, কিন্তু দেশে নেই।
আগামী নির্বাচনকে কেন্দ্র করে ইসলামি দলগুলোর সঙ্গে মতবিনিময় চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
ডিসেম্বরের পর সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর