টিকার জন্য বিক্ষোভ: পান্থপথ ছাড়লেন প্রবাসীরা

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০২:০২ পিএম

রাজধানীর পান্থপথ এলাকায় স্কয়ার হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন করা প্রবাসীরা সরে গেছেন। ওই এলাকায় এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।  

মঙ্গলবার সকালে কয়েকশ প্রবাসী পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালের সামনে আন্দোলন শুরু করেন। ঘণ্টাখানেক পর বেলা সাড়ে ১১টার দিকে তারা সরে যান।

এদিকে পান্থপথে বিক্ষোভ শুরুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ডিএমপির তেজগাঁও বিভাগের পুলিশ কর্মকর্তারা উপস্থিত হন।

আন্দোলনকারী জানান, হয় তারা সৌদি প্রবাসী অথবা ওমরা হজের যাত্রী। সৌদি আবরসহ মধ্যপ্রাচ্যের আরও দুয়েকটি দেশে যাওয়ার জন্য তাদের আজ বিভিন্ন হাসপাতালে টিকা নেয়ার কথা ছিলো। কিন্তু ওইসব হাসপাতালে গিয়ে তারা দেখেন তাদের যেসব টিকা দেয়ার কথা ছিলো সেসব টিকা নেই। পরে তাদের জানানো হয় পান্থপথের স্কয়ার হাসপাতালে টিকা আছে। পরে তারা স্কয়ার হাসপাতালে গিয়ে দেখেন সেখানেও টিকার সংকট। এরপর টিকা না পেয়ে প্রবাসীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে থাকেন।
 
পরে প্রবাসী কল্যাণ ও অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) থেকে নিশ্চিত করে জানানো হয়েছে যে, শুধু ওমরাহ বা ভিজিট ভিসায় যারা যাবেন, তারাই মেনিনজাইটিস টিকার আওতায় পড়বেন। আর যারা ওয়ার্কার ভিসায় যাবেন, তাদের টিকা নেয়ার প্রয়োজন নেই।
 
স্কয়ার হাসপাতালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. ফয়সাল জামান গণমাধ্যমকে বলেন, সকালে আমাদের হাসপাতালের সামনে টিকার জন্য প্রবাসীরা আসেন। কিন্তু আমাদের কাছে যা টিকা ছিল, তা সোমবার (২০ জানুয়ারি) পর্যন্ত আমরা দিয়েছি। এখন আর আমাদের কাছে কোনো টিকা নেই। এই টিকা বাংলাদেশে আমদানি করে রেডিয়েন্ট ফার্মা। তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। কিন্তু তারা বলছেন, নতুন করে টিকা আনতে অন্তত ১০ থেকে ১৫ দিন লাগবে। তাই এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম আজম গণমাধ্যমকে বলেন, টিকা নিতে স্কয়ার হাসপাতালের সামনে এসেছিলেন প্রবাসীরা। পরে তারা জানতে পেরেছেন টিকা লাগবে না। সেজন্য তারা চলে গেছেন। তবে ওমরা হজের যাত্রীরা টিকা না পেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে চলে গেছেন।
 
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য সোমবার মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সৌদি আরব সরকারের নতুন নির্দেশনার আলোকে এ নির্দেশনা দেয়া হয়। টিকার এ নির্দেশনা কার্যকর হবে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে।

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর