‘বিমানে বোমা’, পাকিস্তান থেকে ভুয়া বার্তায় ঢাকায় তোলপাড়

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৬:০৪ পিএম

ইতালির রোম থেকে ঢাকায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ৩৪ কেজি বিস্ফোরক আসছে, পাকিস্তানের একটি নাম্বার থেকে আসা এই বার্তায় তোলপাড় হয়েছে ঢাকার বিমানবন্দরে। প্রায় চার ঘণ্টা চাপা উত্তেজনার পর বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, ওই বার্তাটি ছিল ভুয়া। বিমান ও যাত্রীদের তল্লাশি করে এমন কিছু পাওয়া যায় নাই। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সাংবাদিক সম্মেলনে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুইঁয়া এই তথ্য জানান।

এসময় বেবিচক চেয়ারম্যান জানান, ওই বার্তায় বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়। এর আগে ভোরে এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে ওই বার্তাটি আসে।  

তিনি জানান, এমন পরিস্থিতির মধ্যেই সকাল ৯টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫০ জন যাত্রী নিয়ে অবতরণ করে বিমানটি। সঙ্গে সঙ্গে নামিয়ে আনা হয় যাত্রীদের। চলে তল্লাশি। বিমানে কোনো বিষ্ফোরক বা বোমা পাওয়া যায়নি। সন্দেহজনক দুটি ব্যাগ পুরোপুরিভাবে চেক করা হয়েছে। তাতেও কিছু পাওয়া যায়নি। আতঙ্ক সৃষ্টির জন্যই কেউ এমন ঘটনা ঘটিয়েছে কিনা তার তদন্ত চলছে। 

এদিকে দুপুর দুইটার দিকে বিমানবন্দর থেকে বের হয়ে আসে যাত্রীরা। তারা জানান, বিমানে থাকা অবস্থায় বোমার বিষয়ে কিছু জানতেন না। তবে নামার পর শুনেছেন।

কী ছিল ওই হোয়ার্টসঅ্যাপ বার্তায়

হোয়াটসঅ্যাপ বার্তাটি ছিল কালো ব্যাকগ্রাউন্ডের একটি ইমেজ এবং তাতে সাদা অক্ষরে লেখা ছিল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৫৬ (রোম থেকে ঢাকা), যার আনুমানিক অবতরণের সময় রাত আটটা ৪০ মিনিট। উড়োজাহাজটিতে এই মুহূর্তে ৩৪ কেজি ওজনের বিস্ফোরক রয়েছে। 

একাত্তর/এসি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান টার্মিনালটির উদ্বোধন করবেন এবং সেদিন...
দেশের এভিয়েশন ও পর্যটন খাতের চেহারা বদলে দিতে একগুচ্ছ বড়ো পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম (৪৩ ভরি) স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মফিদুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর