ছিনতাইয়ের ১২ ঘণ্টা পর মালামাল ফেরত পেলেন ইতালীয় নাগরিক

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৪ পিএম

রাজধানী ঢাকায় নেমে এক ইতালীয় গন্তব্যে যাওয়ার জন্য রাইড শেয়ারিং অ্যাপ উবারে মোটরসাইকেল ভাড়া করে ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। অভিযোগ পেয়ে ১২ ঘণ্টার মধ্যেই খোয়া যাওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি খোরশেদ আলম ও শাহিন মিয়া নামের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দুপুরে ঢাকার মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব তথ্য তুলে ধরেন উত্তরা বিভাগের উপকমিশনার রওনক জাহান।

ছিনতাইয়ের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, রোববার ভোরে ইতালিয়ান নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর ঢাকায় নামেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে উত্তরা পশ্চিম থানার ১৯ নম্বর সেক্টরের প্রবাসী হোস্টেলে যেতে একটি উবার মোটরসাইকেলে রওনা দেন।

পুলিশ কর্মকর্তা রওনক বলেন, মোটরবাইক চালক ইতালিয়ান নাগরিককে হোস্টেলে না নিয়ে গিয়ে ১৫ নম্বর সেক্টরের এক নম্বর মেট্রোরেল স্টেশন সংলগ্ন ব্রিজের পাশে নিয়ে যায়। 

সেখানে উবার চালক ও আরেকজন মিলে ইতালিয়ান নাগরিককে ভয়-ভীতি দেখিয়ে ইতালিয়ান পাসপোর্ট, একটি আইফোন, ইতালিয়ান পরিচয়পত্র, ব্যাংক কার্ড, নগদ ৫০ ইউরোসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে চলে যায়।

একপর্যায়ে স্থানীয়দের পরামর্শে তানিয়া তুরাগ থানায় গিয়ে মামলা করেন বলে জানান তিনি। রওনক বলেন, বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় প্রথমে উবারচালক খোরশেদ আলমকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে তুরাগের পাকুরিয়া এলাকা থেকে শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, তারা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। উবার মোটরসাইকেল চালকের বেশে যাত্রীদের নির্জন জায়গায় নিয়ে ছিনতাই করে আসছিল।

ছিনতাই হওয়া পাসপোর্ট, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল দ্রুত সময়ের মধ্যে ফিরে পেয়ে ইতালীয় তানিয়া মোহাম্মদ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ডিএমপিকে ধন্যবাদ জানিয়েছেন।

এআরএস
রাজধানীর কাফরুলে চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল কালুকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। 
রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে গুলি করে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ১৭ হাজার মার্কিন ডলার ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে গলাকেটে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে বাসায় ফেরার পথে রাজধানী রামপুরায় এক ভয়াবহ ও নৃশংস ছিনতাইয়ের শিকার হয়েছেন আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা রঞ্জিতা। ছিনতাইকারীদের নির্মম হেঁচকা টানে...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর