পুরান ঢাকার আগামসি লেনে এক যুগ ধরে জলজট

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৯:০৭ পিএম

পুরান ঢাকার আগামসি লেনে ১২ বছর ধরে চলছে জলাবদ্ধতা। কত কত ভোগান্তি, কত জায়গায় ধর্না দিলেও হয়নি সমাধান। মান্ধাতা আমলের ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না হওয়ায় এমন ভোগান্তি। 

স্থানীয় জনপ্রতিনিধিদের অবহেলায় এমন পরিস্থিতি এক যুগ বিরাজ করছে বলে দাবি করেছেন স্থানীয়রা। তবে, সিটি কর্পোরেশন আশ্বাস দিয়েছে, এবার দ্রুতই হবে সমাধান। 

পুরান ঢাকার আগামসি লেনে সড়কের ওপরে জমেছে পানি। এমন চিত্র সারা বছর। গেল ১২ বছর ধরে এই জলাবদ্ধতা নিয়ে চলছেন ওই লেনের বাসিন্দারা। তাদের দুর্ভোগ সীমাহীন কারণ বিকল্প পথ নেই এটি ছাড়া। 

আগে শুধুমাত্র সরকারি ছুটির দিনগুলোতে বেলা ১২টা থেকে বাসাবাড়ির ব্যবহার্য পানি এবং পয়োবর্জ্য রাস্তায় জমতে শুরু করতো। কিন্তু এখন দুই থেকে আড়াই ফুট উচ্চতায় পানি জমে প্রতিদিনই। 

এলাকাবাসীর বক্তব্য স্থানীয় জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও পেরিয়ে গেছে ১২ বছর। পুরাতন খোলা ড্রেন যদি আধুনিক আরসিসি ড্রেনে রুপান্তর হত তাহলে এই সমস্যা থাকতো না, বলছেন বাসিন্দারা।   

নোংরা পানি পাড়িয়ে অনেকের হয়েছে চর্মরোগ। আর পানিতে ডুবে থাকা গর্তে প্রতিটি এতেই করছে দুর্ঘটনা। আহত হচ্ছে সাধারণ মানুষ। 
সিটি কর্পোরেশন ড্রেন থেকে ময়লা তুলে এর পাশেই ফেলে রাখে। ফলে কয়েকদিনের মধ্যেই সে আবর্জনা আবারও ড্রেনে গিয়ে আগের মতই পরিস্থিতি তৈরি করে। 

সিটি কর্পোরেশনের কাছে পুরো বিষয়টি জানানো হয়। কর্মকর্তা বলছেন দ্রুতই হবে সমাধান। 

এআরএস
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর গুলিস্তানের আলুবাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেলুনের কারিগর ও গ্রাহকসহ অন্তত ১০ জন অগ্নিদগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ৯ জনকে ঢাকার জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা...
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বায়ান্ন বাজার, তিপ্পান্ন গলির পুরান ঢাকা যেন এক রঙিন দুনিয়া। ফিফা বিশ্বকাপের সেরাদের সেরা তারকারা যেন এই ঢাকার গলিতেই শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন!
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর