ট্রেনে ঈদযাত্রায় স্বস্তি, নেই শিডিউল বিপর্যয়

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১০:১৮ এএম

প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ঈদযাত্রার দ্বিতীয় দিনে কমলাপুর স্টেশন থেকে কোনো বিলম্ব ছাড়াই ১১টি আন্তঃনগর ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে।

মঙ্গলবার সকাল থেকে সময়মতো ট্রেন ছাড়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেছে। গতকাল সোমবার থেকেই ঈদ যাত্রায় নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। এবার সব টিকিট অনলাইনে পাওয়া গেছে। এতে স্টেশনে বাড়তি ভিড় দেখা যায়নি। 

রেলওয়ে সূত্র জানা যায়, ঈদে ১০টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে এবং বিভিন্ন আন্তঃনগর ট্রেনে ৪৪টি অতিরিক্ত বগি সংযোজনের ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে এখন দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি বন্ধ রয়েছে। 

এবার ঈদ আনন্দ স্বজনদের সাথে ভাগাভাগি করতে টানা ৯ দিনের ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা।

ঘরমুখী মানুষের নিরাপত্তায় কমলাপুর রেলস্টেশনে কাজ করেছে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মীরা।

আরবিএস
বড় ধরনের কোনো ঝামেলা ও ভোগান্তি ছাড়াই ঈদের ছুটি শেষে রেলপথে রাজধানীতে ফিরছে নগরবাসী। যাত্রীরা বলছেন, যাত্রা পথে কিছুটা ভিড় থাকলেও ঈদ যাত্রা ছিলো স্বস্তির।
নানা ঝামেলা ও ভোগান্তি মাথায় নিয়েই পবিত্র ঈদুল আজহার মাত্র একদিন আগে রাজধানী ছাড়ছেন লাখো ঘরমুখো মানুষ। বুধবার (২৭ মে) ঢাকার সড়ক ও নৌপথে যাত্রীচাপ কিছুটা কম থাকলেও রেলপথে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।...
ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে মুখর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই স্টেশন ও ঘাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে কিছু ট্রেনে শিডিউল বিপর্যয় না থাকলেও...
ঝুম বৃষ্টির মাঝেও থেমে নেই ঘরমুখো মানুষের ঈদযাত্রা। তবে গত কয়েক বছরের মতো এবার নৌপথে নেই সেই উপচে পড়া ভিড়।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর