ঈদযাত্রায় সড়কে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১০:৪৬ পিএম

ঈদের আগে শেষ কর্মদিবসে অফিস শেষে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। এর ফলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বাস কাউন্টারগুলোতে ভিড় বেড়েছে। সড়কে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ।

যাত্রীরা বলছেন, স্বাভাবিক সময়ের তুলনায় ভাড়া কিছুটা বেশি নেয়া হচ্ছে। তবে কাউন্টারের লোকজন বলছেন, এবার যাত্রী সংখ্যা অন্য বছরের তুলনায় কম। আর ভাড়া নেয়া হচ্ছে সরকারের দেয়া নির্দেশনা অনুযায়ী। 

ঈদের আগে শেষ কর্মদিবসে কাজ শেষে নিজের আদরের পাখিদের নিয়ে বাড়ির পথে মিনহাজ। জানান, কষ্ট হলেও আজই রওনা হয়েছেন পরিবারের সাথে একটু বেশি সময় কাটাতে।

শুধু মিনহাজই নয়, বৃহস্পতিবার অফিস শেষে ক্লান্তি নিয়েও অনেকেই ধরেছেন বাড়ির পথ। আর এতেই সন্ধ্যা থেকে বাস কাউন্টারগুলোতে ভিড় বাড়তে শুরু করে। 

এসময় কোনো কোনো যাত্রী জানান, বাস ভাড়া নেয়া হচ্ছে কিছুটা বেশি। তবে, এ নিয়ে খুব একটা অভিযোগ নেই তাদের।

বাস কাউন্টারের লোকজন বলছেন, সন্ধ্যার পর যাত্রী সংখ্যা বাড়লেও কাঙ্ক্ষিত যাত্রীর দেখা মেলেনি এখনও। পাশাপাশি জানান, বেশি নয়, ভাড়া নেয়া হচ্ছে সরকারের নির্দেশনা অনুযায়ী। 

শুক্রবার সকাল থেকে যাত্রী চাপ বাড়তে পারে বলেও আশা করছেন বাস কাউন্টারের লোকজন।

সন্ধ্যার পর থেকে সড়কে কিছুটা চাপ থাকলেও আজ কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিলো না শিডিউল বিপর্যয়ের কোনো খবর। ঝামেলাহীন ঈদযাত্রার নতুন অভিজ্ঞতায় উচ্ছ্বাস প্রকাশ করছেন রেলের যাত্রীরা।

এদিকে এবার ঈদযাত্রায় নৌপথে নানা নাশকতার আশঙ্কা থাকলেও বৃহস্পতিবার নৌরুটে যাত্রীচাপ কম ছিলো। 

আরবিএস
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর