বর্ষবরণের প্রস্তুতিতে মুখর ছায়ানট, ঢাবির চারুকলা

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৯:১৯ পিএম

সপ্তাহ ঘুরলেই বর্ষবরণের আনন্দে মাতবে বাঙালি। নতুন বছরের প্রথম সকালে আঁধার পেরিয়ে মানবতার জয়গান শোনাবে ছায়ানট। সেই প্রস্তুতিতে মুখর ধানমণ্ডির ছায়ানট ভবন। অন্যদিকে, পহেলা বৈশাখের আরেক অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি প্রায় ষাট ভাগ শেষ হয়েছে। এবারের মঙ্গল শোভাযাত্রার থিম ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। 

ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা জানান, ছায়ানট সাজিয়েছে রমনার ছায়াতলে নতুন প্রভাতের আয়োজন। বরাবরের মতোই গান, পাঠ আর কথন মিলিয়ে প্রায় দেড়শ শিল্পীর পরিবেশনায় ফুটে উঠবে মানুষের পাশে দাঁড়াবার এ প্রভাতী রৌদ্রস্নাত আয়োজন।

তিনি জানান, ছায়নট সভাপতি সনজীদা খাতুনের প্রয়ানে এবারে সভাপতির কথন থাকবে নির্বাহী সভাপতি ডা. সারোয়ার আলীর কণ্ঠে। অশুভের বিরুদ্ধে শুভবাদী মানুষেরা মুখর করে রাখবে এবারের আয়োজন, প্রত্যাশা ছায়ানটের।

এদিকে মুখরতায় চঞ্চল ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ। মঙ্গল শোভাযাত্রার নেতৃত্বে থাকবে যে শিল্পকর্মগুলো তার অবয়ব প্রায় ষাট ভাগ তৈরি।

তুলির রঙ লাগছে সরায়। তৈরি মুখোশ আর রাজা-রানী। মগ্ন শিল্পীর হৃদয়ে আনন্দ। বৈশাখ এলো বলে…

একাত্তর/এসি
নেচে গেয়ে একাত্তরে বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণ উদযাপন করেছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট।জাতীয় সংগীত, গান ও সম্মিলিত নৃত্যানুষ্ঠানের মাধ্যমে বিজয় উৎসব ‍উদযাপন করেছে সাংস্কৃতিক সংগঠনটি। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্যোগে আগামী ১৬ অক্টোবর বিকেল তিনটায় চারুকলা অনুষদের বকুলতলায় ‘শরৎ উৎসব ১৪৩২’ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...
ভোরের আলো ফুটতেই রবি’র আলোয় স্নাত সকালে মানবতা ও মনুষ্যত্বের জয়গানে, মানুষের মিছিলে শুরু হলো ১৪৩২ বঙ্গাব্দ। শুরুতে রাগালাপ দিয়ে রমনার বটমূলে নতুন বছরকে স্বাগত জানালো দেড় শতাধিক শিল্পী।
গানে, পাঠে দেড় শতাধিক শিল্পীর পরিবেশনায় মুখর হবে ১৪৩২ বাংলার নতুন ভোর। রমনার ছায়াতলে নতুন ভোরের সূর্যকে স্বাগত জানাতে প্রস্তুত ছায়ানট। তারই চূড়ান্ত মহড়া হলো বিকেলে রমনা বটমূলে। গানে, পাঠে দেড়...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর