নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা দাবি

আপডেট : ০১ মে ২০২৫, ১২:৪২ পিএম

শ্রমিকের ন্যূনতম মজুরি ত্রিশ হাজার টাকা করার দাবি জানিয়েছে বাম রাজনৈতিক দল ও সংগঠনের নেতা ও কর্মীরা। একইসঙ্গে তারা জানান, ছাত্র-জনতার অভূতপূর্ব আন্দোলনে শ্রমিকের অংশগ্রহণ ছিলো প্রথম সারিতে।

বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন পহেলা মে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১ মে) বিভিন্ন ব্যানারে বাম রাজনৈতিক দল ও সংগঠন পালন করলো মে দিবস বা শ্রমিক দিবস। ১৮৮৬ সালের পহেলা মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করে।  ওই থেকে  শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়।

আজ সকাল থেকে গান, কবিতা, স্লোগান আর নানা দাবি আদায়ের বক্তব্য উত্তাল হয় রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ। দলমত নির্বিশেষ মিলেমিশে একাকার হয় বাম রাজনৈতিক দলের মে দিবসের আয়োজনে। ক্ষণে ক্ষণে, দল বেঁধে মুষ্টিবদ্ধ হাতে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে স্লোগানে স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ শ্রমিকরা।

মে দিবসের সমাবেশে এসে শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। তারা বলেন, ন্যূনতম বেতন ত্রিশ হাজার টাকা ও আট ঘণ্টা শ্রম,অতিরিক্ত সময়ের পারিশ্রমিক, নিয়মিত বেতন ও সকল সুযোগ সুবিধায় বৈষম্যের বিলোপ হোক। 

একই সাথে বিভিন্ন ব্যানারের বাম দলের নেতারা বলেন, ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের পর এখনো শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা পায়নি, একই সাথে শ্রমিকরা নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে বলেন নেতারা।

মে দিবসের  আয়োজনে ফিলিস্তিনের উপর ইসরাইলের আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবিতে পতাকায় সরব ছিলো শ্রমিকের মিছিল।

একাত্তর/আরএ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। 
সেক্যুলার ফ্যাসিজমের পর দেশে ধর্মীয় ফ্যাসিজমের উত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন লেখক ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, যারা বাউলদের বিরুদ্ধে আন্দোলন করছেন তারা জাতীয় স্বার্থ ও দেশের বিরুদ্ধে আন্দোলনে...
৪৭তম বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিসিএস) লিখিত পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ হয়েছে গতকাল সোমবার। অন্যদিকে পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পরীক্ষার্থীরা। 
সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর