কারাগারে সাবেক সিইসি হাবিবুল আউয়াল

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৫:১১ পিএম

নির্বাচনে অনিয়ম ও রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে বিএনপির দায়ের করা মামলায় জামিন নাকচ করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৯ জুন) বিকেলে তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

আসামিপক্ষের আইনজীবীরা তার বয়স, শারীরিক অবস্থা এবং সামাজিক মর্যাদার কথা তুলে ধরে জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষের বিরোধিতা ও উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করেন।

২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনকে প্রহসনের নির্বাচন দাবি করে তিন সাবেক সিইসিসহ ২৪ জনকে আসামি করে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপি নেতা সালাহ উদ্দিন খান। মামলাটি এখন তদন্ত করছে পিবিআই।

একাত্তর/এসি
রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচন করার অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর