রাজধানীতে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১২:৩২ পিএম

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের মানিক মিয়া এভিনিউতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো আয়োজিত হবে। এ উপলক্ষে ওই এলাকায় যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ পথে যাতায়াতকারীদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

মিরপুর বা মোহাম্মদপুর থেকে আসা যানবাহনকে আড়ং ক্রসিংয়ে বামে মোড় না নিয়ে সোজা ধানমন্ডি-২৭ হয়ে চলাচলের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

এছাড়া সায়েন্স ল্যাবের দিক থেকে আসা যানবাহনগুলো মানিক মিয়ার অ্যাভিনিউয়ের দিকে না গিয়ে সোজা গণভবন ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে বিজয় সরণি হয়ে চলাচল করবে।

ফার্মগেটের এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ধানমন্ডিগামী যানবাহনকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে না গিয়ে উড়োজাহাজ ক্রসিং ও লেক রোড হয়ে চলাচলের অনুরোধ করা হচ্ছে। সম্ভব হলে ফার্মগেট এক্সিট (বাহির) র‌্যাম্প এড়িয়ে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহার করতে বলা হয়েছে।

ফার্মগেট থেকে মিরপুরের দিকে আসা গাড়িগুলো মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে না গিয়ে সোজা বিজয় সরণি হয়ে চলাচলের জন্য বলা হয়েছে। মিরপুর থেকে ফার্মগেটগামী যানবাহনকে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। বিকল্প রুট হিসেবে আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত এই সড়ক ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে পার্কিং নির্দেশনায় বলা হয়েছে, অনুষ্ঠানে অংশ নিতে ব্যক্তিগত বা ভাড়া করা যানবাহনে আগত দর্শনার্থীদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে আগারগাঁওয়ের পুরান বাণিজ্য মেলার মাঠে।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত এসব আয়োজন চলবে।

বেলা ১১টা থেকে বিভিন্ন শিল্পগোষ্ঠীর সংগীত পরিবেশনা, বেলা সোয়া দুইটায় ফ্যাসিস্টের পলায়ন উদ্‌যাপন, পাঁচটায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ, সন্ধ্যা সাড়ে ৭টায় বিশেষ ড্রোন শো এবং রাত ৮টায় আর্টসেল ব্যান্ডের পরিবেশনা হবে।

এ আয়োজন উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকা এবং মানিক মিয়ার অ্যাভিনিউয়ে প্রচুর জনসমাগম হবে। এ কারণে নগরবাসীকে যান চলাচলের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৯ টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর