সাবধান! রাজধানীতে এখন ছিনতাইকারীর নতুন বাহন অটোরিকশা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা এখন ছিনতাইকারীদের প্রধান বাহন হিসেবে ব্যবহার হচ্ছে। এই বাহনে কখনো যাত্রীর বেশে আবার কখনো চালক বেশে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বাড়ছে। এই দুর্বৃত্তদের রুখতে দিশেহারা পুলিশও। এই পরিবহনকে মাধ্যম হিসেবে ব্যবহার করে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের  বেশকিছু সিসি ক্যামেরার ফুটেজ এসেছে একাত্তরের হাতে। 

৩১ আগস্ট ভোর ৬টা, মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ের শেষ মাথায় অটোরিকশায় চড়ে আসে এক যুবক। অটো থামার সাথে সাথে পেছন থেকে আসে দু’জন। কোমড় থেকে বের করে চকচকে চাপাতি। যা গলায় ঠেকিয়ে লুটে নেয় মোবাইল মানিব্যাগসহ সব কিছু। 

সেই অটোর পাশেই দাঁড়িয়ে ছিলো আরো দুটি অটোরিকশা, তবে প্রতিবাদ করেনি কেউ। আর, সবচেয়ে মজার বিষয়, যে অটোতে এসে যুবকটি ছিনতাইয়ের শিকার হলেন, সেই অটোতে এবার ছিনতাইকারী বেরিয়ে পড়লো নতুন শিকারের সন্ধানে। 

খোঁজ নিয়ে জানা যায়, ওই দিন ছিনতাইয়ের শিকার যুবকের নাম নাগর রায়। থাকেন বসিলা গার্ডেন সিটিতে। গ্রামের বাড়ি থেকে ফেরার পথে পড়েন ছিনতাইকারীদের কবলে।

অটোরিকশায় করে এমন অভিনব ছিনতাই রাজধানীতে ঘটছে অহরহ। কয়েকমাস আগের এই সিসি ক্যামেরার ফুটেজটি বিশ্লেষণ করে দেখা গেছে যে, নির্জন সড়কে খুব ধীরগতিতে এগোচ্ছে একটি অটো। পেছনে তিন ছিনতাইকারী দেশীয় অস্ত্র হাতে ঘিরে ধরেছে এক যুবককে। 

কিছুক্ষণের মধ্যে সেই অটো আবারো ঘুরে আসে ঘটনাস্থলে। এ সময় ছিনতাইকারীরা ওই যুবকের সব কিছু লুটে নিয়ে সেই অটোতে উঠে দ্রুত পালিয়ে যায়। 

ছিনতাইকারীদের এমন দৌরাত্ব্য অতিষ্ঠ রাজধানীবাসী। রাতে তো বটেই দিনে দুপুরেও ছিনতাইয়ের শিকার হচ্ছে সাধারণ মানুষ। গোয়েন্দা তথ্য বলছে, প্রতিনিয়ত কৌশল পরিবর্তন করছে ছিনতাইকারীরা। কিছুদিন আগেও ছিনতাইকারীরা মোটরসাইকেল বেশি ব্যবহার করলেও, এখন করছে অটোরিকশা। পুলিশ বলছে, অভিনব এই ছিনতাইকারীদের ধরতে চেকপোস্ট বাড়ানো হয়েছে।

 

একাত্তর/এসি
রাজধানীর কাফরুলে চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল কালুকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। 
রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে গুলি করে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ১৭ হাজার মার্কিন ডলার ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে বাসায় ফেরার পথে রাজধানী রামপুরায় এক ভয়াবহ ও নৃশংস ছিনতাইয়ের শিকার হয়েছেন আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা রঞ্জিতা। ছিনতাইকারীদের নির্মম হেঁচকা টানে...
রাজধানীর তেজগাঁও এলাকায় চলন্ত ট্রেনের ছাদে দুই কিশোরকে মারধর ও ছুরিকাঘাত করে মোবাইল-টাকা ছিনিয়ে নিয়েছে একদল ছিনতাইকারী। পরে তাদের চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। এতে ওই দুই কিশোর...
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর