ইবতেদায়ি শিক্ষকদের পদযাত্রায় বাধা, জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৪:২৬ পিএম

চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা করা ইবতেদায়ি শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। 

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন।

মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের দ্রুত বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে প্রেসক্লাবের সামনে আন্দোলন করছিলেন ইবতেদায়ি শিক্ষকরা। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে ভুখা মিছিল শুরু করেন তারা। এসময় পুলিশ তাদের বাধা দেয়, কিন্তু সড়ক ছাড়তে অস্রিক্রিতি জানান শিক্ষকরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

ছত্রভঙ্গ হওয়ার পর ইবতেদায়ি শিক্ষকরা প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছেন।

শিক্ষকদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে সচিবালয়ে প্রবেশ করে সরকারের সঙ্গে তাদের দাবি নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ বাধা দিয়েছে এবং অপ্রয়োজনীয়ভাবে বলপ্রয়োগ করেছে। 

মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের দ্রুত বাস্তবায়নের দাবিতে গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। পাঁচ দফা দাবিতে টানা ১৭তম দিনের মতো তাদের এই কর্মসূচি চলছে।

অবস্থান ধর্মঘটে বক্তারা বলেন, দীর্ঘ চল্লিশ বছরের বেশি সময় ধরে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা বঞ্চনার শিকার হয়ে আসছেন। ২০১৩ সালে প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করা হলেও ইবতেদায়ি শিক্ষকরা তখন বঞ্চিত হন।

বক্তারা আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার চলতি বছরের জানুয়ারি মাসে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণের ঘোষণা দিলেও এখন পর্যন্ত সেই ঘোষণার কোনো দৃশ্যমান উদ্যোগ চোখে পড়েনি।

আরবিএস
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি হিফজ মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারসহ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত মাদ্রাসাছাত্র মো. শিহাব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের...
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি হিফজ মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারসহ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত মাদ্রাসাছাত্র মো. শিহাব হোসেনকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর মিরপুরের পল্লবীতে এক শিশুকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রামপুরার বনশ্রীতে ১০ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে পুলিশ বলছে,...
চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে টানা ২২তম দিনের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন।
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর