গুমের সব অভিযোগ তদন্ত হচ্ছে না, কয়েকটির সুরাহা করেছে কমিশন

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম

গুমের শিকার নিখোঁজদের মধ্যে কয়েকজনের বিষয়ে সুরাহা করতে পেরেছে গুম কমিশন। তাদের চূড়ান্ত প্রতিবেদনে গুমের শিকার ওই ব্যক্তিদের সাথে কী হয়েছে তা উল্লেখ করা হবে। কমিশনের সদস্য নুর খান লিটন জানান, বেশিরভাগ অভিযোগের তদন্ত করা সম্ভব হয়নি। আর, অনেক নিখোঁজদের তথ্য মেলেনি এখনো। এ নিয়ে হতাশা জানিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। 

আওয়ামী লীগের শাসনামলে অসংখ্য বিরোধী রাজনৈতিক নেতা-কর্মী, ব্যবসায়ী গুম করার অভিযোগ আছে কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনী ও তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে।

গুমের শিকার অনেকেই ফিরে এসেছে নানা সময়ে। তবে অন্তত সাড়ে তিনশোর মতো মানুষ আর ফেরেনি। ফিরে আসাদের সাথে কী হয়েছে এবং এসব গুমের পেছনে জড়িতসহ কারণ বের করতে গুম সংক্রান্ত কমিশন অব ইনক্যুয়ারি গঠন করে অন্তর্বর্তী সরকার। যেখানে অভিযোগ জমা হয় আঠারোশ’র বেশি। আর আশায় বুক বাধে নিখোঁজদের স্বজনরা।

এরইমধ্যে কমিশন দুইটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। জিজ্ঞাসাবাদ করেছে জড়িত ব্যক্তিদেরও। কমিশনের মেয়াদ শেষদিকে হওয়ায় প্রশ্ন উঠেছে, গুমের শিকার নিখোঁজদের সন্ধান নিয়ে।

নিখোঁজ কয়েকজনের বিষয়ে সুরাহা করা গেছে বলে জানিয়েছে গুম কমিশন। কমিশনের সদস্য মানবাধিকার কর্মী নূর খান লিটন একাত্তরকে জানান, চূড়ান্ত প্রতিবেদনে সেসব বিষয় উল্লেখ করা হবে। তবে বাকিদের কোন তথ্য মেলেনি বলে জানান তিনি। আর সব অভিযোগ এই সময়ে তদন্ত করা সম্ভব হবেনা বলেও জানান নূর খান লিটন।

কমিশনের এমন সিদ্ধান্তে হতাশা জানিয়েছে গুম নিয়ে কাজ করা সংগঠন মায়ের ডাক। আবারো প্রতিটি নিখোঁজ ব্যক্তির সন্ধানের দাবি জানান তারা। সংগঠনটির সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেন, নিখোঁজদের সন্ধান না দিতে পারলে তাদের আন্দোলন চলবে বলেও জানান তিনি।

 

একাত্তর/এসি
রাজধানী জুড়ে হঠাৎ করেই শুরু হয়েছে মরদেহ উদ্ধারের এক বীভৎস মিছিল! রহস্যজনক মৃত্যু, অর্ধগলিত দেহ আর খণ্ডিত লাশ উদ্ধারের একের পর এক খবরে তিলোত্তমা ঢাকা এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। গত এক মাসের...
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর