সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ‘বিশেষ স্কুলের’ শিক্ষকদের

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম

প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তিসহ পাঁচ দফা দাবি ২৪ ঘন্টার মধ্যে লিখিত প্রজ্ঞাপন জারি করা না হলে মার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা দিয়েছেন অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা সাত কর্মদিবসের মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

এর আগে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবির প্রেক্ষিতে সাত সদস্যের একটি শিক্ষক প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা কাছে স্মারকলিপি দেন। এর পরে প্রধান উপদেষ্টা তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন বলে জানা যায়। কিন্তু শিক্ষকরা জানান, দাবি আদায় না করে অর্থাৎ লিখিত প্রজ্ঞাপন ছাড়া মাঠ ছাড়ছি না।

প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের পাঁচ দাবি হলো-

  • অবিলম্বে সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি সুনিশ্চিত করতে হবে।
  • সকল বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে।
  • বিশেষ শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ৩ হাজার টাকা নিশ্চিত করতে হবে।
  • শিক্ষার্থীদের মিড-ডে মিলসহ শিক্ষা উপকরণ, খেলাধুলা সরঞ্জাম প্রদান ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে।
  • ছাত্র-ছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন সুনিশ্চিত করতে হবে এবং সকল চাকরি ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের নির্ধারিত কোটা নিশ্চিত করতে হবে।
একাত্তর/এসি
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
দাবি আদায়ের লক্ষ্যে দুপুরে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবে ‘প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ’। 
এমপিও ভুক্তকরণ ও অবকাঠামোগত উন্নয়নসহ পাঁচ দফা দাবি আদায়ের অবস্থান কর্মসূচী পালন করছে প্রতিবন্ধী বিদ্যালয় পরিষদ।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর