বিডিআর হত্যা: পুরো রিপোর্ট প্রকাশ ও শাস্তির দাবি স্বজনদের

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০১:২১ পিএম

রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দ্রুত জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। একই সঙ্গে জড়িত কেউ যেন বিচার থেকে রেহাই না পায়—সে বিষয়ে সরকারের কঠোর ভূমিকা কামনা করেছেন তারা। নিরাপত্তাহীনতার শঙ্কা উল্লেখ করে শহীদ পরিবারগুলো নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানিয়েছেন। 

সোমবার (১ ডিসেম্বর) সকালে ঢাকার মহাখালীতে অবস্থিত রাওয়া ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে নিহতের স্বজনরা এসব দাবি জানান। তবে পুরো প্রতিবেদন প্রকাশ না হওয়ায় তারা বিস্তারিত মন্তব্য থেকে বিরত থাকেন। একই সঙ্গে দ্রুত পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ এবং দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এর আগে রোববার (৩০ নভেম্বর) জাতীয় স্বাধীন তদন্ত কমিশন বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। পরে সন্ধ্যায় কমিশন আংশিক তথ্য প্রকাশ করে। সেখানে আলোচনায় আসে—ঘটনায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির নাম ও আন্তর্জাতিক সংশ্লিষ্টতার ইঙ্গিত।

এ সময় ১১ মাস পরিশ্রম করে রিপোর্ট প্রকাশ করায় কমিশনকে ধন্যবাদ জানান নিহতের স্বজরা। তবে, রিপোর্ট প্রকাশে কিছু কিছু নাম প্রকাশ না করায় ক্ষোভও জানান তারা।

সাংবাদিক সম্মেলনে পরিবারগুলো গত এক বছরে তদন্ত কমিটির কাছে দেওয়া সাক্ষ্যের কথা তুলে ধরেন। জানান—ঘটনার পর থেকেই তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই শহীদ পরিবারদের সুরক্ষা নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।

একই সঙ্গে বিডিআর হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহবান জানান তারা।

একাত্তর/এসি
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর আশ্বাসে আগামী ১৫ মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিত করেছেন চাকুরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা। 
চাকরিতে পুনর্বহাল, জেলবন্দিদের মুক্তি, বিস্ফোরক মামলা বাতিল ও তদন্ত কমিশন পুনর্গঠনসহ আট দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ ভুক্তভোগী পরিবারের...
বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় আগামী দুই সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে যাচ্ছেন শহীদ পরিবারের সদস্যরা।
পিলখানার বিডিআর বিদ্রোহে হত্যা মামলায় মৃত্যু দণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি আমিনুলকে (৩৯) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর