ইরানে হামলায় নিয়ে দুই ‘বিশেষ’ বন্ধুর মধ্যে ফাটল!

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৭:০৯ পিএম

আটলান্টিকের দুই পাড়ের দীর্ঘদিনের বিশেষ বন্ধুত্ব এখন খাদের কিনারায়। ইরানের বিরুদ্ধে যুদ্ধ যখন তুঙ্গে, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বাগযুদ্ধ এক নোংরা মোড় নিয়েছে। ব্রিটেন শেষ মুহূর্তে তাদের দুটি রণতরী পাঠানোর কথা ভাবলেও ট্রাম্প সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন, ওগুলো এখন আর দরকার নেই! খবর রয়টার্সের।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশাল'-এ ট্রাম্প এক বিস্ফোরক পোস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ধুয়ে দিয়েছেন। তিনি লিখেছেন,

‘এক সময়ের মহান মিত্র যুক্তরাজ্য এখন মধ্যপ্রাচ্যে দুটি রণতরী পাঠানোর কথা ‘গুরুতরভাবে’ ভাবছে। ঠিক আছে প্রধানমন্ত্রী স্টার্মার, আমাদের ওগুলো আর প্রয়োজন নেই। কিন্তু আমরা এই অসহযোগিতার কথা মনে রাখব। যুদ্ধ জেতার পর যারা যোগ দিতে চায়, তাদের আমাদের দরকার নেই!’

ছবি: রয়টার্স
ট্রাম্পের এই আক্রমণাত্মক বার্তার মূল কারণ হলো যুদ্ধের শুরুতে ব্রিটিশ ঘাঁটিতে মার্কিন বাহিনীকে প্রবেশাধিকার না দেয়া। ট্রাম্পের মতে, স্টারমার এই ঐতিহাসিক সম্পর্ককে ‘ধ্বংস’ করেছেন।

শনিবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা তাদের বিশালাকার রণতরী 'এইচএমএস প্রিন্স অব ওয়েলস' মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। তবে মধ্যপ্রাচ্যে এটি পাঠানো হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি স্টারমার প্রশাসন। এই ‘ধীরে চলো’ নীতিই ট্রাম্পকে খেপিয়ে তুলেছে।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, সামরিক অভিযানের আইনগত ভিত্তি এবং সঠিক পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত না হয়ে তিনি ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে পারেননি। যদিও পরে তিনি ইরানি ক্ষেপণাস্ত্র ডিপো ধ্বংসের জন্য ‘প্রতিরক্ষামূলক’ হামলার অনুমতি দিয়েছিলেন, কিন্তু ট্রাম্পের কাছে তা ছিল ‘অনেক দেরিতে নেওয়া অতি সামান্য’ পদক্ষেপ।

ট্রাম্পের এই অপমানজনক মন্তব্যের পর মুখ খুলেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বেশ কড়াভাবেই বলেন:

ছবি: রয়টার্স
‘এই চাকরিতে আমি একটি বিষয়ই শিখেছি, সোশ্যাল মিডিয়া পোস্টের চেয়ে কাজের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। আমরা চটকদার কথা বা অতিরঞ্জনের ওপর ভিত্তি করে কাজ করি না। ব্রিটিশ চরিত্র হলো ধীরস্থির ও গম্ভীরভাবে সিদ্ধান্ত নেওয়া’।

স্টারমার ও ট্রাম্পের এই দ্বন্দ্ব নতুন কিছু নয়। এ বছরের শুরুর দিকে ট্রাম্প যখন গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা পোষণ করেছিলেন, স্টারমার তার সমালোচনা করেছিলেন। আবার আফগানিস্তান যুদ্ধে ইউরোপীয় সৈন্যরা সামনের সারিতে লড়তে ভয় পায়, ট্রাম্পের এমন মন্তব্যকে স্টারমার ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছিলেন।

 
সব মিলিয়ে, ইরান যুদ্ধের ময়দানে যখন গোলাগুলি চলছে, তখন পর্দার আড়ালে দুই প্রধান মিত্রের এই ‘কাদা ছোড়াছুড়ি’ ভূ-রাজনীতিতে এক নতুন অস্থিরতার জন্ম দিয়েছে। ট্রাম্পের ‘আই উইল রিমেম্বার’ (আমি মনে রাখব) হুমকিটি ব্রিটেনের জন্য ভবিষ্যতে কতটা দামি হয়ে দাঁড়ায়, সেটিই এখন দেখার বিষয়।

এআরএস
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
আমেরিকা ও ইরানের মধ্যবর্তী সংঘাতের ষষ্ঠ মাসে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান অর্থনৈতিকভাবে পুরোপুরি ভেঙে পড়ছে। ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে একটি নতুন ব্যাপক অর্থনৈতিক...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ৯২টি বা এমনকি ২০০-৩০০টি কারখানা বন্ধ হয়ে গেছে, এমন প্রতিবেদন নাকচ করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর